News Flash

  • Home
  • Uncategorized
  • নারায়ণপুরে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত
Image

নারায়ণপুরে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ এয়ারপোর্ট থানা এলাকার নারায়ণপুরের কদমতলা এলাকার অনির্বাণ দেবনাথ এর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে৷ কদমতলার অনির্বাণ দাস এর বাড়িতে হানা দেন৷সংবাদ সূত্রে জানা গেছে মহকুমা পুলিশ আধিকারিক পিয়া মাধুরী সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানা এলাকার নারায়ণপুরের অনির্বাণ দাসের বাড়িতে হানা দেন৷প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী মজুদ রয়েছে৷তার কাছে খবর ছিল অনির্বাণ দাস এর বাড়িতে প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী মজুদ রয়েছে৷


সেই খবরের ভিত্তিতে তিনি অনির্বাণ দাসের বাড়িতে বাড়িতে দেন৷ বাড়িতে হানা দিয়ে ১০০ কেজি শুকনো গাজা ,কুড়িগ্রাম হিরোইন ,নেশাজাতীয় ট্যাবলেট এবং ফেন্সিডিল সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছেন৷ ওই বাড়ি থেকে দুইটি বাইক এবং একটি গাড়িও সিজ করা হয়েছে৷ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা সম্ভব হলেও বাড়ির মালিক অনির্বাণ দাস কে আটক করা যায়নি৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক অনির্বাণ দাস পালিয়ে গেছে৷ বাড়ির মালিকের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে৷ সূত্রে জানা গেছে নারায়নপুরের অনির্বাণ দাস এর বাড়িতে বেশ কিছুদিন ধরেই নেশাজাতীয় সামগ্রী মজুদ ছিল৷ নারায়ন দাস নেশাজাতীয় সামগ্রী পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত৷ এসব নেশাজাতীয় সামগ্রী বাংলাদেশে পাচার করার জন্য মজুদ রাখা হয়েছিল বলে জানা গেছে৷ পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালানোর ফলে তাদের সে প্রয়াস ব্যর্থ হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top