News Flash

  • Home
  • Uncategorized
  • সূর্যমনিনগরে মহিলার সোনার চেনই ছিনতাই, গ্রেপ্তার দুই
Image

সূর্যমনিনগরে মহিলার সোনার চেনই ছিনতাই, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ আমতলী থানা এলাকার সূর্যমনি নগর কাছারী এলাকা থেকে এক মহিলার গলার সোনার চেইন ছিনতাই করেছে ছিনতাইকারীরা৷ সংবাদ সূত্রে জানা গেছে বিশালগড়ের মোরা বাড়ির এক মহিলা তার উপরে সঙ্গে সুকটিতে করে আগরতলা আসিলেন৷সুকটি টি আমতলী থানা এলাকার সূর্যমনি নগর কাছারী এলাকায় এসে পৌঁছলেন দুই যুবক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালানোর চেষ্টা করে৷


মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ ছিনতাইকারী দুই যুবককে তারা হাতেনাতে পাকড়াও করেন৷ উত্তেজিত জনতা তাদেরকে গণপ্রহার করেন৷ ক্ষুব্দ জনতার গণপ্রহারে ওই দুই যুবক আহত হয়৷ তাদের কাছ থেকে মহিলার চেনটিও উদ্ধার করা সম্ভব হয়েছে৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে ছিনতাই করে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে৷


উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷এদিকে রাজ্য পুলিশের তরফ থেকে যখন দাবি করা হচ্ছে রাজ্যে অপরাধপ্রবণতা অনেকটাই কমেছে ঠিক তখনই চুরি ছিনতাইয়ের ঘটনা পুলিশের এই দাবিকে প্রশ্ণ চিহ্ণে তুলেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top