News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুতের ছোঁবলে প্রাণ হারালেন এক ব্যক্তি
Image

বিদ্যুতের ছোঁবলে প্রাণ হারালেন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি,বিলোনীয়া, ৭ নভেম্বর৷৷ বিদ্যুতের লাইন সারাই এর কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির৷ ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়া মহকুমার রতনপুর এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন মরন চন্দ্র দাস নামে ৫৮ বছর বয়সের এই ব্যক্তি৷ বিলোনিয়া বিদ্যুৎ দপ্তর এর অধীন রতনপুর বিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি৷


শনিবার দুপুরে এই রতনপুর এলাকায় বিদ্যুৎ সারাইয়ের কাজ করছিলেন মরণ চন্দ্র দাস৷ উনাকে মই ধরে সহযোগিতা করেছিলেন এলাকারওই দুই যুবক৷কিন্তু কাজ করতে করতে তাদের সামনে হঠাৎ করে মরণ চন্দ্র দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়৷ সঙ্গে সঙ্গে তাকে ওই দুই যুবক সহ এলাকাবাসীরা ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে৷কর্তব্যরত চিকিৎসক উনাকে পরীক্ষা- নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন৷


এলাকাবাসীর অভিযোগ রতনপুর বিদ্যুৎ দপ্তরের অফিসে একমাত্র লাইনম্যান দিয়েই চলছিলো কাজ৷ লাইনম্যান হিসেবে মরণ চন্দ্র দাস ছাড়া আর কেউই ছিলেন না৷ তাই প্রতিনিয়ত উনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো৷ জানা যায় উনার বাড়ি বিলোনিয়া কলেজ স্কয়ার এলাকায়৷আজ উনার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে কলেজ স্কয়ার এলাকা সহ বিদ্যুৎ মহলে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top