News Flash

  • Home
  • Uncategorized
  • এক পদ এক পেনশন প্রকল্প নিয়ে কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের
Image

এক পদ এক পেনশন প্রকল্প নিয়ে কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি. স.): এক পদ এক পেনশন প্রকল্প চালু না করার জন্য নিন্দায় সরব দেশের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেস। শতাব্দীপ্রাচীন এই দলটির দাবি কেন্দ্রীয় সরকার ক্রমাগত সেনাবাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে এবং জওয়ানদের হিতসাধনের ক্ষেত্রে ক্রমাগত কুঠারাঘাত করে চলেছে। প্রাক্তন সেনা কর্মীদের পেনশন কাটা হচ্ছে। একই পদে থাকা সেনা কর্মীদের ভিন্ন মাইনে দেওয়া হচ্ছে।

শনিবার কংগ্রেস মুখপাত্র তথা সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়াল জানিয়েছেন, এক পদ এক পেনশন প্রকল্পকে দুর্বল করে কেন্দ্রীয় সরকার ৩০ লক্ষ প্রাক্তন সেনা কর্মীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মোদী সরকার এখনও পর্যন্ত এক পদ এক পেনশন প্রকল্প চালু করতে পারেনি। যেখানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে ২৬ ফেব্রুয়ারি ২০১৪ সালে এই প্রকল্পকে চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমান সরকার শুধুমাত্র স্লোগান দেওয়ার সময় সেনা জওয়ান এবং রাষ্ট্রবাদের নামে জয়ধ্বনী দেয়। সেখানে কংগ্রেসী আমলে ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে তিনবার প্রাক্তন সেনা কর্মীদের পেনশন বৃদ্ধি করা হয়। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top