News Flash

  • Home
  • Uncategorized
  • হকি ইন্ডিয়ার সভাপতি নিৰ্বাচিত মণিপুরের জ্ঞানেন্দ্ৰ নিংগমবাম

হকি ইন্ডিয়ার সভাপতি নিৰ্বাচিত মণিপুরের জ্ঞানেন্দ্ৰ নিংগমবাম

গুয়াহাটি, ৭ নভেম্বর (হি.স.) : হকি ইন্ডিয়ার সভাপতি নিৰ্বাচিত হয়েছে মণিপুরের জ্ঞানেন্দ্ৰ নিংগমবাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন। হকি ইন্ডিয়ার নবনিৰ্বাচিত সভাপতি নিংগমবাম উত্তর-পূর্বাঞ্চলের প্ৰথম ব্যক্তি।

এর আগে জ্ঞানেন্দ্ৰ নিংগমবাম হকি ইন্ডিয়ার ভারপ্ৰাপ্ত সভাপতি হিসেবে কার্যনিৰ্বাহ করেছিলেন। তিনি বিদায়ী সভাপতি মহম্মদ মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। কেন্দ্ৰীয় ক্ৰীড়া মন্ত্ৰালয়ের নিৰ্দেশে পদত্যাগ করেছিলেন মোস্তাক আহমেদ। তাঁর পদত্যাগের পর জ্ঞানেন্দ্র নিংগমবাম ভারপ্ৰাপ্ত সভাপতি হিসেবে নিয়োজিত হয়েছিলেন। কোভিড-১৯ সংক্ৰমণের জেরে চলতি বছর হকি ইন্ডিয়ার নিৰ্বাচন ভিডিও কনফারেন্সিঙের মাদ্যমে অনুষ্ঠিত হয়েছিল।

প্রসহ্গত জ্ঞানেন্দ্র নিংগমবাম গত ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্য়ন্ত মণিপুর হকির চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে কার্যনিৰ্বাহ করেছেন। এদিকে হকি ইন্ডিয়ার সভাপতি হিসেবে নিৰ্বাচিত হওয়ার পর  জ্ঞানেন্দ্ৰ নিংগমবামের গৃহরাজ্য মণিপুরের পাশাপাশি গোটা উত্তর-পূর্বাঞ্চলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নিংগমবামের নেতৃত্বে দেশে হকি খেলার আরও বিকাশ হবে বলে উত্তরপূর্বের ক্রীড়ানুরাগীরা আশা ব্যক্ত করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top