News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ থেকে অসম যাওয়ার পথে নাইজেরিয়ার তিন যুবক ধৃত
Image

বাংলাদেশ থেকে অসম যাওয়ার পথে নাইজেরিয়ার তিন যুবক ধৃত

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ নভেম্বর৷৷ ফের আবার বাংলাদেশ থেকে সীমান্ত টপকে উত্তর জেলার পুলিশের চোখে ধুলো দিয়ে পাশ্ববর্তী রাজ্য অসমে প্রবেশের মুখে অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল তিন নাইজেরিয়ান যুবক৷ জানা গেছে ধৃতরা আজ বিকালে ধর্মনগর থেকে এএস২৪সি-৯৯৯৫ নম্বরের নেটওয়ার্ক ট্রাভেলসে চড়ে অসমের গুয়াহাটি যাবার উদ্দেশ্যে ছিল৷


কিন্তু অসমের করিমগঞ্জ জেলার অসম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশের রুটিন তল্লাশিতে তারা ধরা পড়ে যায়৷এ মর্মে পুলিশ ওয়াচপোষ্ট ইনচার্জ মিন্টু শীল জানান৷ তাদের সঙ্গে ভারতীয় মুদ্রায় ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছাড়াও ১০০ আমেরিকান ডলার পাওয়া গেছে৷তবে তাদের সাথে বৈধ কোনও কাগজ পত্র পাওয়া যায়নি৷

আগামীকাল ধৃতদের করিমগঞ্জ সিভিল আদালতে প্রেরণ করা হবে৷প্রসঙ্গত উল্লেখ্য যে এই রুট দিয়ে বিগত দিনে অসমে প্রবেশের মুখে প্রায় অর্ধশতাধিক নাইজেরিয়ান বাসিন্ধা অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে ধরা পড়েছে৷এক্ষেত্রে রাজ্য পুলিশের নিরাশাজনক ভুমিকা সহ সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ণ তুলতে শুরু করেছেন এলাকার সচেতন মহল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top