News Flash

  • Home
  • Uncategorized
  • পণের টাকা না আনায় গর্জিতে স্ত্রীকে মারধর ও হত্যার চেষ্টা
Image

পণের টাকা না আনায় গর্জিতে স্ত্রীকে মারধর ও হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ নভেম্বর৷৷ পণের টাকা চেয়ে স্ত্রীকে মারধর ও প্রাণে মেরে ফেলার চেষ্টা,৷ ঘটনা আর কে পুর থানাধীন গর্জি আউট পোষ্টের অন্তর্গত উত্তর কালাবনে৷ খবরে প্রকাশ, গত এক যুগ বারো বছর আগে উদয়পুর ১ নং ফুলকুমারী নিবাসী প্রদীপ পাল হিন্দু ধর্মীয় শাস্ত্রে নগদ অর্থ ৩৫ হাজার টাকা নগদ পণ সহ আসবাসপত্র দিয়ে মেয়েকে বিয়ে দেন উত্তর কালাবনের নারায়ণ পালের ছেলে প্রদীপ পালের সহিত৷


প্রদীপ পাল গর্জি ফাঁড়ি থানার অন্তর্গত দাতারাম পুলিশ ক্যাম্পে এসপিও পদে কর্মরত রয়েছে৷ বিয়ের এক বছর পর থেকেই শাশুড়ি শশুর এবং জামাই মিলিতভাবে প্রতিনিয়ত মারধর করতো পণের দাবিতে৷ একইভাবে গত ২০ অক্টোবর নগদ ৫০ হাজার টাকা বাপের বাড়ি থেকে নিয়ে আনার দাবি করে স্ত্রীকে মারধর করে মেরে ফেলার চেষ্টা করে স্বামী ,শ্বশুর এবং শাশুড়ি৷ পরবর্তী সময় স্বামীর বাড়ি থেকে পালিয়ে গিয়ে বাপের বাড়িতে পুরো ঘটনাকে জানিয়ে উদয়পুর মহিলা থানায় অভিযোগ করে৷

অভিযোগ করার পরও উদয়পুর মহিলা থানা পুলিশ ঘটনার এখনো কোনো সুরাহা করতে পারেনি৷ নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবার দাবি জানায় সুবিচারের জন্য৷ একজন পুলিশের লোক হয়ে কিভাবে পণের টাকা দাবি করে স্ত্রীর উপর নির্যাতন করছে সেটা নিয়েও উদয়পুর মহিলা থানার পুলিশ মুখে কুলুপ এঁটে বসে আছেন৷ নির্যাতিতা গৃহবধূর সারা শরীরে লাঠি দিয়ে মারধর করার ফলে শরীরে বিভিন্ন অংশে রক্ত জমাট বেধে কালো দাগ পড়ে যায়৷ এই নিয়ে উদয়পুর গর্জি কালাবন এলাকায় ছি:ছি: করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top