News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষিক্ষেত্রে ত্রিপুরার ভবিষ্যত উজ্জ্বল, তাই সাফল্যের অংশীদার হতে চাইছে ইজরায়েল : রাষ্ট্রদূত ড. রন
Image

কৃষিক্ষেত্রে ত্রিপুরার ভবিষ্যত উজ্জ্বল, তাই সাফল্যের অংশীদার হতে চাইছে ইজরায়েল : রাষ্ট্রদূত ড. রন

আগরতলা, ৫ নভেম্বর (হি.স.)৷৷ কৃষি ক্ষেত্রে ত্রিপুরার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ তাতে স্পষ্ট, কৃষিক্ষেত্রে ত্রিপুরার ভবিষ্যত উজ্জ্বল৷ তাই ইজরায়েল ওই সাফল্যের অংশীদার হতে চাইছে৷ ত্রিপুরা সফরে এসে বৃহস্পতিবার আগরতলায় দ্বার্থহীন ভাষায় এ-কথা জানালেন নয়াদিল্লিস্থিত ইজরায়েলের রাষ্ট্রদূত ড় রন মালকা৷ তাঁর কথায়, ভারত ও ইজরায়েল একত্রিত হয়ে এ-দেশে প্রচুর প্রকল্প চালাচ্ছে৷ সফলতার সাথে ওই প্রকল্পগুলি বাস্তবায়ন হচ্ছে৷ তাই ভারতে এখন পর্যন্ত ইজরায়েল ২৯টি সেন্টার অব এক্সিলেন্স খুলেছে৷ ত্রিপুরাতেও খুব শীঘ্রই সেন্টার অব এক্সসিলেন্স খোলা হবে, আশ্বাস দেন তিনি৷


ড় রন মালকা জানিয়েছেন, ভারতের সাথে কাজ করার জন্য ইজরায়েল খুবই আগ্রহী৷ কারণ, উন্নয়নশীল দেশের তালিকায় ভারত শীর্ষস্থানে রয়েছে৷ তাঁর কথায়, প্রযুক্তি এবং অভিজ্ঞতার আদান-প্রদানে এ-দেশে কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়টি সুনিশ্চিত করা হবে৷ তিনি বলেন, কৃষি যে-কোনও দেশের অর্থনীতির মেরুদণ্ড৷ ফলে কৃষিক্ষেত্রে সর্বাধিক জোর দিতেই হবে৷
এদিন তিনি দৃঢ়তার সাথে বলেন, উত্তর-পূর্বাঞ্চলে ইজরায়েলের উপস্থিতির হার বৃদ্ধির সমস্ত প্রয়াস নেওয়া হবে৷ তাতে এই অঞ্চল আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ তিনি জানান, ভারতে ২৯টি সেন্টার অব এক্সিলেন্স স্থাপন করেছে ইজরায়েল৷ সাফল্যের সাথে ওই কেন্দ্রগুলি কাজ করে চলেছে৷ তাঁর দাবি, ১৪৭ হাজার কৃষককে প্রশিক্ষণ দিয়েছে ইজরায়েল৷ তাতে তাঁদের কৃষিকাজে পদ্ধতিগত প্রাইবার্টন আনা সম্ভব হয়েছে৷

ড় মালকা আশ্বাস দেন, ত্রিপুরায় একটি সেন্টার অব এক্সিলেন্স চালু করবে ইজরায়েল৷ কারণ, এই রাজ্যে সমৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ তাই কৃষিক্ষেত্রে প্রযুক্তি এবং অভিজ্ঞতা ত্রিপুরার সাথে ভাগ করে নেওয়া হবে৷ কারণ, ত্রিপুরার সাফল্যের সাথে ইজরায়েল অংশীদার হতে চাইছে, বলেন তিনি৷
এদিকে, কৃষকদের আয় বৃদ্ধি এবং সেন্টার অব এক্সিলেন্স স্থাপনে ত্রিপুরাকে সহযোগিতা করবে ইজরায়েল৷ ত্রিপুরা সফরে এসে নয়াদিল্লিস্থিত ইজরায়েলের রাষ্ট্রদূত ড় রন মালকা এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ-বিষয়ে আলোচনা করেছেন৷ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী দাবি করেন, ইজরায়েলের পৃথিবী বিখ্যাত প্রযুক্তি ত্রিপুরাকে কৃষি ক্ষেত্রে স্বয়ম্ভর করে তুলতে সহায়ক হবে৷
ত্রিপুরায় এসে ইজরায়েলের রাষ্ট্রদূত ড় রন মলকা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ত্রিপুরা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ মূলত, কৃষি বিষয়ক আলোচনা করেছেন তিনি৷ কারণ, বিশ্বে কৃষিক্ষেত্রে ইজরায়েলের যথেষ্ট সুনাম রয়েছে৷ ত্রিপুরাও চাইছে কৃষি ক্ষেত্রে রাজ্য স্বয়ম্ভর হয়ে উঠুক৷ ফলে, ইজরায়েলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷


মুখ্যমন্ত্রী এদিন টুইট করে জানিয়েছেন, কৃষকদের আয় দ্বিগুণ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্বপ্ণ বাস্তবায়নে ইজরায়েলের সাথে চুক্তি নিয়ে ড় রন মলকার সাথে আলোচনা হয়েছে৷ ইজরায়েল উদ্যানতত্ত্ব, জল ব্যবস্থাপনা, কৃষি, দুযর্োগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে ত্রিপুরার সাথে অংশীদারিত্ব করবে৷ ত্রিপুরাকে বদলাতে ওই পদক্ষেপ যুগান্তকারী হিসেবে প্রমাণিত হবে, আশা প্রকাশ করে বলেন তিনি৷
প্রসঙ্গত, ত্রিপুরা সফরে সস্ত্রীক এসেছেন নয়াদিল্লিস্থিত ইজরায়েলের রাষ্ট্রদূত ড় রন মলকা৷ আজ বৃহস্পতিবার তিনি আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদ এবং ত্রিপুরা স্টেট মিজিয়াম ঘুরে দেখেছেন৷ ত্রিপুরা সফরে আসার আগে তিনি অসম এবং মেঘালয় সফর করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top