News Flash

  • Home
  • Uncategorized
  • ডিজইনফেক্টেড টানেল নিষিদ্ধ করার আদেশ দিল সুপ্রিম কোর্ট
Image

ডিজইনফেক্টেড টানেল নিষিদ্ধ করার আদেশ দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি. স.): করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য যে ডিজইনফেক্টেড টানেল ব্যবহার করা হচ্ছে তা বন্ধের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এক মাসের মধ্যে এ বিষয়ে নির্দেশ জারি করার জন্য কেন্দ্রকে বলেছে আদালত।


সুপ্রিম কোর্টের কাছে সরকার স্বীকার করে নিয়েছে যে সাধারণ মানুষের ওপর রাসায়নিক তরল ফেলার ফলে জনগণের শারীরিক এবং মানসিক ক্ষতি হচ্ছে। গত ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার আদালতকে জানিয়েছিল করোনা মোকাবিলা করতে ডিজেইনফেক্টেড টানেলের ব্যবহার সঠিক নয়। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতকে জানিয়েছিল, করোনা রোধে যে রাসায়নিক সাধারণ মানুষের শরীর লক্ষ্য করে ছোড়া হয় ডিজেইনফেক্টেড টানেলে তাতে করে শরীর এবং মানসিক স্বাস্থ্য ক্ষতি হয়। তখন সুপ্রিম কোর্ট বলে যদি এটি মানুষের ক্ষতি করে তাহলে এর ওপর নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। তখন তুষার মেহেতা আদালতকে জানিয়েছিলেন এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে। ডিজেইনফেক্টেড টানেলে নিষিদ্ধ করার পিটিশন সুপ্রিম কোর্টে দায়ের করেছিলেন গুরসিমরত সিং নারুলা নামে এক ছাত্র। পিটিশনের জানানো হয়েছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহ একাধিক গণ স্বাস্থ্য সংস্থা এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সর্তক থাকতে বলেছে। পিটিশনে আরও জানানো হয়েছিল করোনা কালে ডিজেইনফেক্টেডের অন্যান্য পদার্থের বিজ্ঞাপনের বন্যা বয়ে গিয়েছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top