News Flash

  • Home
  • Uncategorized
  • চাহিদা অনেক, কিন্তু যোগান কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে মোম
Image

চাহিদা অনেক, কিন্তু যোগান কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে মোম

আগরতলা, ৪ নভেম্বর (হি.স.)৷৷ আর কিছু দিন পর ত্রিপুরা সহ সমগ্র দেশ আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠবে৷ সেই উৎসবে আলোর রোশনাই ছড়িয়ে দিতে মোমবাতি তৈরির কাজ চলছে জোর কদমে৷ কিন্তু, চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় মোমবাতির চড়া দামের ছ্যাঁকা লাগবেই, তা অস্বীকার করার কোনও সুযোগ নেই৷


স্থানীয় মোমবাতি প্রস্তুকারক সুজন ব্যানার্জির কথায়, লকডাউনে অনেক কারখানায় উৎপাদনে ব্যাঘাত ঘটেছে৷ তেমনি কিছু কারখানা লোকসানের সম্মুখীন হওয়ায় বন্ধ হয়ে গেছে৷ প্রচুর শ্রমিক এখনও সঠিকভাবে কাজে যোগ দেননি৷ স্বাভাবিকভাবে উৎপাদনে ঘাটতি দেখা দেবেই৷

তিনি বলেন, এ বছর মোমবাতির প্রচুর চাহিদা রয়েছে৷ কিন্তু চাহিদা অনুযায়ী যোগান দেওয়া সম্ভব হচ্ছে না৷ তাঁর দাবি, লকডাউনের দরুন অনেকেই মোমবাতি কিনে মজুত রাখেননি৷ ফলে এখন সকলেই একত্রে মোমবাতি চাইছে৷ তাতে যোগান দেওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে৷
তাঁর দাবি, পাইকারি বাজারে সঠিক মূল্যে মোমবাতি বিক্রি করা হচ্ছে৷ তাতে, কোনও মূল্যবৃদ্ধি হয়নি৷ কিন্তু, খুচরা ব্যবসায়ীরা ক্রেতাদেরকে বেশি দামে বিক্রি করছেন৷ তাঁর যুক্তি, চাহিদার তুলনায় যোগান কম হওয়ার ফায়দা নিচ্ছেন খুচরা বিক্রেতারা৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top