News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ দিন যাবত কাঞ্চনপুরে ইউবিআই ব্যাঙ্কের পরিষেবা শিকেয়, দুর্ভোগ

১৫ দিন যাবত কাঞ্চনপুরে ইউবিআই ব্যাঙ্কের পরিষেবা শিকেয়, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ দীর্ঘ প্রায় ১৫ দিন ধরে কাঞ্চনপুর ইউনাইটেড ব্যাঙ্কের পরিষেবা এক প্রকার মুখ থুবড়ে পড়েছে৷ এতে করে হয়রানীর শিকার হতে হচ্ছে গ্রহকদের৷
মানুষ তার জমানো টাকা ব্যাঙ্ক থেকে সময় মতো তুলে নিতে পারছে না৷ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শ্রমিক সকলে হয়রানির শিকার হচ্ছে৷ স্বল্প সংখ্যক কর্মী দিয়ে ব্যাঙ্কের কাজ চলছে৷ ফলে ভাতা প্রাপকরা ব্যাঙ্কে এসেও সঠিক সময়ে ভাতার টাকা তুলতে পারছেন না৷


এই পরিস্থিতিতে বুধবার কাঞ্চনপুর এলাকার সচেতন নাগরিকরা সম্মিলিত ভাবে কাঞ্চনপুর ইউনাইটেড ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজারের দ্বারস্থ হয়৷ কিন্তু ডেপুটি ম্যানেজারের সচেতন নাগরিকদের প্রশ্ণের সদোত্তর প্রদানে ব্যর্থ হন৷ পরবর্তী সময় সচেতন নাগরিকরা ব্যাঙ্কের ম্যানেজারের সাথে ফোনে যোগাযোগ করেন৷ ম্যানেজার আশ্বাস দেন সহসাই ব্যাঙ্কে একজন দক্ষ আধিকারিক নিজুক্ত করা হবে৷ এবং ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিক করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে৷ এই বিষয়ে জানানা এলাকার সচেতন নাগরিক চন্দ্র গুপ্ত বড়ুয়া৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top