News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকার বিয়ে ভাঙল চাইল্ড লাইন
Image

নাবালিকার বিয়ে ভাঙল চাইল্ড লাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ প্রশাসনের কঠোর মনোভাব সত্ত্বেও রাজ্যের বিভিন্ন স্থানে নাবালিকা বিয়ে দেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে৷ ধলাই জেলার কমলপুরের রাজনগর এলাকায় এক নাবালিকাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন তার পরিবারের লোকজনরা৷


ঘটনার খবর পেয়ে চাইল্ড লাইনের কর্মকর্তারা পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে হানা দেয়৷শেষ পর্যন্ত চাইল্ড লাইনের তৎপরতায় নাবালিকার বিয়ে বন্ধ হয়ে যায়৷
চাইল্ড লাইনের কর্মকর্তারা নাবালিকার পরিবারের লোকজনদের বুঝাতে সক্ষম হয়েছেন যে নাবালিকাদের বিয়ে দেওয়া আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ৷ নাবালিকা টি প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিতে তাদেরকে পরামর্শ দেওয়া হয়৷ চাইল্ড লাইন এবং পুলিশ কর্মকর্তাদের সেই পরামর্শ মেনে নেয় সংশ্লিষ্ট পরিবারের লোকজন রা৷

ফলে নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা বন্ধ হয়৷উল্লেখ্য এর আগেও রাজ্যের বিভিন্ন স্থানে চাইল্ড লাইনের কর্মকর্তারা এ ধরনের নাবালিকা বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন৷ এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে৷ চাইল্ড লাইনের এই প্রয়াসের ভূয়শী প্রশংসা করেছেন এলাকার সুশীল সমাজের লোকজনরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top