News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুতে প্রয়াত অভিনেতা ফারাজ খান, শোকের ছায়া বলিউডে
Image

বেঙ্গালুরুতে প্রয়াত অভিনেতা ফারাজ খান, শোকের ছায়া বলিউডে

বেঙ্গালুরু ও মুম্বই, ৪ নভেম্বর (হি.স.): দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন বলিউড অভিনেতা ফারাজ খান। বহুদিন ধরেই স্নায়বিক সমস্যায় ভুগছিলেন ফারাজ, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আগেই বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফারাজ খানকে। ভেন্টিলেটরে ছিলেন তিনি। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফারাজ খান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর। 

অভিনেত্রী পূজা ভাট টুইট করে ফারাজের এই মৃত্যু সংবাদ জানান। টুইটারে পূজা লেখেন, ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সকলকে আমি দুঃসংবাদ দিচ্ছি। ফারাজ খান প্রয়াত হয়েছেন। মেহেন্দি, ফরেব, দুলহান বনু ম্যাঁ তেরি, চাঁদ বুঝগয়া-সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন ফারাজ খান। রানী মুখার্জির সঙ্গেও অভিনয় করেছেন ফারাজ খান। অতি অল্প বয়সে এই অভিনেতার প্রয়াণে শোকের ছায়া বলিউডে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top