News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনের অভিযান অব্যাহত, বেশী মূল্যে বিক্রির দায়ে পেঁয়াজ বিক্রেতাকে জরিমানা
Image

প্রশাসনের অভিযান অব্যাহত, বেশী মূল্যে বিক্রির দায়ে পেঁয়াজ বিক্রেতাকে জরিমানা

আগরতলা, ৩ নভেম্বর (হি.স.) ৷৷ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিযান জারি রেখেছে ত্রিপুরা প্রশাসন৷ উচ্চমূল্যে বিক্রির জন্য আজ আগরতলার বটতলা বাজারে এক পেঁয়াজ বিক্রেতাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে৷


মঙ্গলবার এ-বিষয়ে সদর ডিসিএম জানিয়েছেন, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বাজারগুলিতে অভিযান জারি রয়েছে৷ সাথে মাস্ক ব্যবহার নিয়েও নজরদারি চালানো হচ্ছে৷ তিনি বলেন, আজ বটতলা বাজারে পেঁয়াজের দামে পার্থক্য নজরে এসেছে৷ পেঁয়াজ ৬০ টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ কিন্তু সবর্োচ্চ ৭০ টাকা কেজি দরের বেশি দামে বিক্রি বেআইনি৷ তাই, একজন পেঁয়াজ বিক্রেতাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে৷ তাঁর দাবি, উচ্চ দরে পেঁয়াজ বিক্রির জন্যই ওই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে৷

সাথে তাকে শোকজ নোটিশও দেওয়া হয়েছে৷ সঠিক জবাব পাওয়া না গেলে তার দোকান সিল করে দেওয়া হবে৷ তাঁর কথায়, ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ আজ পেঁয়াজ বিক্রেতাকেও ক্রেতার অভিযোগের কারণেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে৷ তিনি বলেন, ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে৷ ক্রেতাদের তাই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top