News Flash

  • Home
  • Uncategorized
  • ভট্টপুকুরে এক ব্যক্তির মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে
Image

ভট্টপুকুরে এক ব্যক্তির মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ভট্ট পুকুর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম অর্জুন কুমার সিং৷জানা গেছে বাড়িঘরের বিদ্যুতের লাইন সারাই করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই ব্যক্তি৷পরিবারের লোকজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷


হাসপাতালে নিয়ে যাওয়া হল তাকে শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ভট্টপুকুরের কালিতলা এলাকায় নিজ বাড়িতে বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্জুন কুমার সিং নামে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷


এদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ ময়নাতদন্তের পর মঙ্গলবার মৃতদেহটি পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহটি তার নিজ বাড়ি এলাকায় নিয়ে যাওয়া হলে এলাকাবাসী শোকগ্রস্ত পড়েন৷
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠেছে বিদ্যুৎ পরিবাহী তারের অবস্থা অত্যন্ত করুন৷ যেকোন সময় ছিড়ে পড়তে পারে৷ তাছাড়া ট্রান্সফরমারগুলির অবস্থাও বিপজ্জনক৷ রাস্তার পাশে বিপজ্জনক অবস্থায় পড়ে থাকে৷ হেলদোল নেই নিগমের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top