News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিতাদেশ, স্বস্তি পেলেন কমল নাথ
Image

নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিতাদেশ, স্বস্তি পেলেন কমল নাথ

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের কোপে পড়েছিলেন কমল নাথ। নির্বাচন কমিশন জানিয়েছিল, তারকা প্রচারক হিসেবে প্রচার করতে পারবেন না কমল নাথ। কিন্তু, সোমবার কমল নাথের বিরুদ্ধে জারি করা নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, “আমরা এই নির্দেশের উপর স্থগিতাদেশ দিচ্ছি।”


গত শনিবার মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের বিরুদ্ধে একাধিক বার নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ আনে নির্বাচন কমিশন। জানিয়ে দেওয়া হয়, তারকা প্রচারক হিসেবে আর প্রচার করতে পারবেন না কমল নাথ। নির্বাচনে কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কমল নাথ। এ দিন মামলাটি প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে ওঠে। প্রধান বিচারপতি জানান, “আমরা এই নির্দেশের উপর স্থগিতাদেশ দিচ্ছি।” এর পরই নির্বাচন কমিশনকে রীতিমতো ভর্ত্‌সনা করে প্রধান বিচারপতির প্রশ্ন, “তারকা প্রচারকের তালিকা থেকে নাম সরিয়ে নেওয়ার ক্ষমতা আপনাদের কে দিয়েছে?” সুপ্রিম রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ‘মহামান্য সুপ্রিম কোর্ট সুপ্রিম। এ বিষয়ে নির্বাচন কমিশনকে জবাবদিহি করার সুযোগ দেওয়া হয়েছে, দ্রুত জবাব দেওয়া হবে।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top