News Flash

  • Home
  • Uncategorized
  • কেরল, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা উপরাষ্ট্রপতির
Image

কেরল, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা উপরাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি. স.): কেরল, কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। রবিবাসরীয় সকালে নিজের টুইট বার্তায় উপরাষ্ট্রপতি লিখেছেন, এই সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং ভৌগলিক বৈচিত্রের প্রতিনিধিত্ব করে চলেছে। প্রাকৃতিক এবং মানব সম্পদের মাধ্যমে এই সকল রাজ্যগুলি রাষ্ট্রকে সমৃদ্ধ করে চলেছে।

এই সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণের আনন্দ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করি। অপর একটি টুইট বার্তায় উপরাষ্ট্রপতি লিখেছেন, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পঞ্জাব, ছত্তিশগড় কেরল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই। অন্ধ্রপ্রদেশের জনগণের জন্য পৃথক একটি টুইট বার্তায় উপরাষ্ট্রপতি লিখেছেন, অন্ধ্রপ্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা প্রকাশ করব উন্নয়নের পথে আরো এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। আমাদের ভাষা এবং সংস্কৃতিকে সংরক্ষিত করে যাবে রাজ্যটি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top