News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা চিকিৎসায় জিবি হাসপাতালে জয়ন্তী ওয়ার্ড চালু
Image

করোনা চিকিৎসায় জিবি হাসপাতালে জয়ন্তী ওয়ার্ড চালু

আগরতলা, ৩১ অক্টোবর (হি.স.)৷৷কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সুবিধার্থে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালে সর্বসুবিধাযুক্ত জয়ন্তী ব্লক চালু করল ত্রিপুরা সরকার৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধানসচিব আজ শনিবার আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল ও জিবিপি হাসপাতাল পরিদর্শন করেছেন৷ সাথে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, জিবি হাসপাতাল সুপার ডা. দেবাশিস রায় সহ স্বাস্থ্য দফতরের অন্য অধিকারিকগণ৷


জিবি হাসপাতাল সুপার ডা. দেবাশিস রায় জানিয়েছেন, বর্তমানে ত্রিতল বিশিষ্ট জয়ন্তী ব্লকে মোট শয্যাসংখ্যা রয়েছে ২২১টি৷ এর মধ্যে আইসিইউ-তে শয্যা সংখ্যা ৩৯, আইসিইউ তথা পোস্ট অপারেটিভ ওয়ার্ড তথা এনআইসিইউ / পিআইসিইউ-তে শয্যা সংখ্যা ২৪৷ এছাড়া, অ্যান্টিনেটাল ও পোস্টনেটাল শয্যা রয়েছে ৮টি৷ এদিকে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সুবিধার্থে সেন্ট্রাল লাইন অক্সিজেন সুবিধাযুক্ত শয্যা রয়েছে ৬৩টি৷ বাদবাকি ১৫৮ শয্যায়ও অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহারের সুবিধা রয়েছে৷


তিনি বলেন, জয়ন্তী ব্লকে ১৩টি ভেন্টিলেটর রয়েছে৷ পাশাপাশি অক্সিজেন প্রদানে উন্নততর হাইফ্লো নাসাল অক্সিজেন ক্যানুলা রয়েছে ৩টি৷ ১১টি শয্যার সঙ্গে মাল্টি প্যারা মনিটরের ব্যবস্থা করা হয়েছে৷ এই সংখ্যা আরও বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার৷ এছাড়া, প্রত্যেক রোগীর জন্য পালস অক্সিমিটার রয়েছে৷ পর্যাপ্ত সংখ্যায় অক্সিজেন সিলিন্ডারও আছে৷ সাথে তিনি যোগ করেন, এক্স-রে, সনোগ্রাফি, ল্যাবরেটরি সুবিধা রয়েছে৷ এখানে চিকিৎসাধীন রোগীদের ঔষধপত্র ও পথ্যের ব্যবস্থা সরকারিভাবেই করা হবে৷ লেবার রুম, মর্গ ইত্যাদিও রয়েছে এই ব্লকে৷

তাঁর দাবি, জয়ন্তী ব্লকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বাইরে থেকে এসে তিনটি শিফটে চিকিৎসা পরিষেবা প্রদান করবেন৷ ফলে তাঁদের সংক্রমণের ঝুঁকিও কমে যাবে৷ ত্রিপুরা সরকার কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সুবন্দোবস্ত করতে বদ্ধপরিকর৷ তারই অঙ্গ হিসেবে জয়ন্তী ব্লক দ্রুত চালু করা হয়েছে৷ ফলে রাজ্যের কোভিড-১৯ আক্রান্ত রোগীরা উন্নতমানের চিকিৎসার সুফল পাবেন৷


এ-বিষয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর করোনা চিকিৎসায় জয়ন্তী ওয়ার্ড চালু করা হয়েছে৷ আগামী সোমবার থেকে করোনায় আক্রান্ত রোগীদের ওই ওয়ার্ডে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে৷ সাথে তিনি যোগ করেন, এনটিএইচ এক এবং দুই নম্বর ভবনটি অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহার করা হবে৷ আগামী ১৫ নভেম্বর থেকে ওই ভবনে চিকিৎসা পরিষেবা শুরু হয়ে যাবে৷ তাতে করোনা ছাড়াও অন্য রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে পারবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top