News Flash

  • Home
  • Uncategorized
  • কমল নাথকে অহঙ্কারের যোগ্য জবাব দেবে জনগণ : সিন্ধিয়া
Image

কমল নাথকে অহঙ্কারের যোগ্য জবাব দেবে জনগণ : সিন্ধিয়া

ভোপাল ও নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): লাগাতার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের কোপে পড়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ। কমল নাথের তারকা প্রচারকের তকমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন। যদিও, কমল নাথের মতে, ‘তারকা প্রচারক কোনও পদ অথবা মর্যাদা নয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে আমি কিছু বলতে চাই না, ১০ নভেম্বরের পর যা বলার বলব।’ কমল নাথের এই মানসিকতাকেই তীব্র ধিক্কার জানালেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শনিবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, কমল নাথের আচরণ দেখে আমি সত্যিই অবাক। নির্বাচন কমিশনের পদক্ষেপ এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি তাঁকে ক্ষমা চাইতে বলেছেন, তা সত্বেও তিনি ক্ষমা চাইছেন না। ৩ নভেম্বর জনগণই তাঁকে ক্ষমা চাইতে বাধ্য করবে এবং অহঙ্কারের যোগ্য জবাব দেবে।’


মধ্যপ্রদেশের উপ-নির্বাচনে তারকা প্রচারকের তকমা হারিয়েছেন কমল নাথ। কিন্তু, নির্বাচন কমিশনের এই পদক্ষেপে কমল নাথের যে কিছু যায় আসে না, নিজের মন্তব্যেই তা বুঝিয়ে দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমল নাথ বলেন, ‘তারকা প্রচারক কোনও পদ অথবা মর্যাদা নয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে আমি কিছু বলতে চাই না, ১০ নভেম্বরের পর আমি যা বলার লব। সর্বোপরি জনগণই সবকিছু, তাঁরাই সমস্ত কিছু জানেন।’


উল্লেখ্য, কমল নাথের তারকা প্রচারকের তকমা তুলে নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, “তাঁকে (কমল নাথ) একাধিক বার পরামর্শ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তিনি বারবার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। যে কারণে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের তারকা প্রচারকের পদমর্যাদা প্রত্যাহার করা হয়েছে। এটি মধ্যপ্রদেশের উপ-নির্বাচনের জন্য কার্যকর থাকবে”।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top