News Flash

  • Home
  • Uncategorized
  • বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
Image

বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ সিমনাার মোহনপুরের বৈরাগীপাড়া চৌমুহনীতে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে এক যুবক৷ মৃত যুবকের নাম সত্য রঞ্জন রায়৷ঘটনার বিবরণে জানা যায় দুটি বাস গাড়ি একটি অপরদিকে ওভারটেক করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই যুবককে ধাক্কা দেয়৷


তাতে সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই যুবক ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷স্থানীয়রা জানিয়েছেন বাস গাড়ি অপর একটি বাস গাড়িকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাটি সংঘটিত করেছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷সেখান থেকে নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ স্থানীয় সূত্রে জানা গেছে খুনি বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যুবককে ধাক্কা দিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়৷ পুলিশ অবশ্য বাসটি আটক করেছে, তবে চালককে আটক করা যায়নি৷ চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top