News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যপাল সকাশে রাজ ঠাকরে, আশ্বাস কোশিয়ারির
Image

বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যপাল সকাশে রাজ ঠাকরে, আশ্বাস কোশিয়ারির

মুম্বই, ২৯ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমেনেস)-র প্রধান রাজ ঠাকরে। বৃহস্পতিবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ ঠাকরে। উভয়ের মধ্যে বেশ কিছুক্ষন কথা হয়। সূত্রের খবর, রাজ ঠাকরেকে সমস্ত ধরনের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি।


রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে, রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ ঠাকরে জানান, ‘আমার প্রনিধি দল আদানি এবং বিইএসটি-র আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তাই আজ বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলাম। কোম্পানিগুলি বিদ্যুতের বিল কমাতে প্রস্তুত রয়েছে। রাজ্যপাল শীঘ্রই এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করবেন এবং সিদ্ধান্ত নেবেন।’ রাজ্যপালের সঙ্গে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, রাজ ঠাকরেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মহারাষ্ট্রে বহু ইস্যু রয়েছে। প্রশ্নের অভাব নেই, সরকারের কাছ থেকেই তো উত্তর পেতে হবে। আমি শরদ পওয়ারজির সঙ্গেও দেখা করব। প্রয়োজন হলে এবং সঠিক সময় এলে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করব।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top