News Flash

  • Home
  • Uncategorized
  • সপা প্রার্থীকে হারাতে বিজেপিকেও ভোট দিতে প্রস্তুত : মায়াবতী
Image

সপা প্রার্থীকে হারাতে বিজেপিকেও ভোট দিতে প্রস্তুত : মায়াবতী

লখনউ, ২৯ অক্টোবর (হি.স.): সমাজবাদী পার্টির বিরুদ্ধে বহুদিনের চাপা ক্ষোভ উগরে দিলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী। মায়াবতী জানিয়ে দিলেন, উত্তর প্রদেশে আসন্ন এমএলসি নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থীকে পরাজিত করার জন্য, সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবে বিএসপি। প্রয়োজন হলে বিজেপি প্রার্থী অথবা অন্য কোনও দলের প্রার্থীকেও যদি ভোট দিতে হয়, তাও করবে বহুজন সমাজ পার্টি। সপা-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বৃহস্পতিবার মায়াবতী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, উত্তর প্রদেশে আসন্ন এমএলসি নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থীকে পরাজিত করার জন্য, সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব। দরকার পরলে বিজেপি প্রার্থী অথবা অন্য কোনও দলের প্রার্থীকেও ভোট দিতে প্রস্তুত আমরা।


সমাজবাদী পার্টির বিরুদ্ধে কেন এত রাগ? উত্তর মায়াবতী নিজেই দিয়েছেন। বিএসপি সুপ্রিমোর কথায়, ‘লোকসভা নির্বাচনের সময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সপা-র সঙ্গে হাত মিলিয়েছিল আমাদের দল। তাঁদের পরিবারের মধ্যেই বিবাদের কারণে, বিএসপি-র সঙ্গে জোটে তাঁরা খুব বেশি কিছু করে উঠতে পারেনি। নির্বাচন পরবর্তী সময়ে আমাদের প্রতি কোনও সাড়াশব্দও ছিল না তাঁদের, তাই আমাদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি।’ মায়াবতী আরও বলেন, লোকসভা নির্বাচনের পর আমাদের প্রতি সমাজবাদী পার্টির আচরণ দেখে আমরা বুঝতে পারি, তাঁদের বিরুদ্ধে ১৯৯৫ সালের ২ জুনের মামলা প্রত্যাহার করে আমরা বড় ভুল করেছি। বুঝতে পারি তাঁদের সঙ্গে হাত মেলানো উচিত ছিল না। এই সমস্ত বিষয় আমরা চিন্তা করে দেখেছি।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top