News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চলীয় জঙ্গি দমনে মায়ানমার সেনার ‘অপারেশন সানরাইজ-৩’
Image

উত্তর-পূর্বাঞ্চলীয় জঙ্গি দমনে মায়ানমার সেনার ‘অপারেশন সানরাইজ-৩’

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উগ্রপন্থীদের দমন করতে মায়ানমার সেনা শুরু করেছে ‘অপারেশন সানরাইজ-৩’৷ মায়ানমারের ভূমিতে ভারতের উগ্রপন্থী গোষ্ঠীগুলি সক্রিয়৷ তাদের সেই পথ বন্ধ করার লক্ষ্যেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ মূলত কেন্দ্রীয় বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রীংলা ও ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানের দু-দিনের মায়ানমার সফরের দরুন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওই সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করা হচ্ছে৷


ভারতের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে বহু সন্ত্রাসবাদী গোষ্ঠী ঘাঁটি গেড়েছে৷ সেখান থেকেই তারা ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করে চলেছে৷ মায়ানমারের গোপন ঘাঁটি থেকে ন্যাশনালিস্ট সোশালিস্ট কাউন্সিল অব নাগালিম-এর খাপলাং (এনএসসিএন-কে) জঙ্গি গোষ্ঠী পরিচালিত হচ্ছে৷

চলতি মাসে কেন্দ্রীয় বিদেশসচিব এবং ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে দু-দিনের মায়ানমার সফরে গিয়েছিলেন৷ সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে মায়ানমারের সাহায্যের প্রত্যাশায় তাঁদের ওই সফর ছিল৷ প্রত্যাশা মতোই দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে৷ সূত্রের খবর, জঙ্গি বিরোধী অভিযানে মায়ানমার সেনা ভারতকে সমস্ত ধরনের সহায়তায় প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করেছিল৷ সেই লক্ষ্যে অপারেশন সানরাইজ-৩ চালু করেছে মায়ানমার সেনা৷ উত্তর-পূর্বাঞ্চলের সাথে মায়ানমারের সীমান্ত ঘেঁষা রাজ্যগুলিতেও ওই অপারেশন চালানো হবে৷ সাগাইং অঞ্চলে মায়ানমার সেনা উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠীর খোঁজে চিরুনি তল্লাশি চালাবে৷

এমন-কি মণিপুর নদীর পূর্ব দিকেও একই অভিযান জারি রাখবে মায়ানমার সেনা৷
গত মে মাসে মায়ানমার সরকার উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি কার্যকলাপে যুক্ত ২২ জন উগ্রপন্থীকে ভারতের হাতে তুলে দিয়েছিল৷ প্রসঙ্গত, সন্ত্রাসবাদ দমনে ভারতের সহায়তায় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মায়ানমার তৃতীয় দেশ৷ ফলে উত্তর-পূর্বাঞ্চলে এখন সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন করা সম্ভব হবে বলে আশাবাদী দিল্লি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top