News Flash

  • Home
  • Uncategorized
  • খুনের মামলায় গ্রেফতার মন্দিরের দুই সাধু
Image

খুনের মামলায় গ্রেফতার মন্দিরের দুই সাধু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ শৈলতীর্থ ঊনকোটি পর্যটন কেন্দ্রের মন্দির সংলগ্ণ এলাকায় নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতরা হলো মন্দিরের ২ সাধু৷ উল্লেখ্য মঙ্গলবার ঊনকোটি পর্যটন কেন্দ্রে মন্দির সংলগ্ণ এলাকা থেকে বীর সিং নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল৷ নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ণ ছিল৷


চাঞ্চল্যকর এই ঘটনার খবর পেয়ে কৈলাশহর থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশ এবং আনসার বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য তৎপরতা শুরু হয়৷ ঘটনার তদন্তের জন্য ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম কেউ সেখানে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে মন্দিরের ২ সাধুএ ঘটনায় জড়িত রয়েছে৷ এই সূত্র ধরে পুলিশ তদন্তের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে৷ ঊনকোটি পর্যটন কেন্দ্রে হত্যাকাণ্ডের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই পর্যটকসহ সাধারণ মানুষের মধ্যেও তীব্র চাঞ্চল্যের সষ্টি হয়৷

ঊনকোটি তীর্থকেন্দ্র এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন মহল থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷ ইতিমধ্যেই প্রশাসন ও নড়েচড়ে বসেছে৷অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ৷বিশেষ করে ঊনকোটি পর্যটন কেন্দ্র এলাকায় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে ঊনকোটি পর্যটন কেন্দ্র এলাকায় দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্ম চলছে৷ এই হত্যাকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে তারই প্রমাণ বহন করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top