News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে এখনই খুলছে না স্কুল, কলেজে বাড়ছে সিট
Image

দিল্লিতে এখনই খুলছে না স্কুল, কলেজে বাড়ছে সিট

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): করোনাভাইরাসের প্রকোপের কারণে রাজধানী দিল্লিতে ৭ মাসেরও বেশ সময় ধরে বন্ধ রয়েছে সমস্ত স্কুল। করোনার প্রকোপ এখনও থামেনি দিল্লিতে। তাই দিল্লিতে এখনই খুলছে না সরকারি স্কুল। সরকারি স্কুলের পাশাপাশি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে বেসরকারি স্কুলও। বুধবার জানিয়ে দিলেন দিল্লির শিক্ষা মন্ত্রী মনীশ সিসোদিয়া। একইসঙ্গে সিসোদিয়া জানিয়েছেন, কলেজে সিট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ নির্দেশ অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই মনে করা হয়েছিল, ১ নভেম্বর থেকে দিল্লিতে খুলতে পারে স্কুল। কিন্তু, বুধবার দিল্লির শিক্ষা মন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দিল্লিতে বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের মতে স্কুল খুললেই করোনা-সংক্রমণ বাড়বে। তাই আপাতত স্কুল না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রী আরও জানান, আইপি বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে ১,৩৩০টি সিট বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। তিনি বলেন, এবার ১,৩৩০টি সিট বেশি হবে। ৬৩০টি সিট বিটেক-এর জন্য, বিবিএ-র জন্য ১২০টি সিট এবং বি কম-এর জন্য ২২০টি সিট, বিএ (ইকোনমিক্স)-তে ১২০টি সিট, বিসিএ-তে ৯০টি সিট এবং এমবিএ-তে ৬০টি নতুন সিট।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top