News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে করোনা-আক্রান্তের প্রথম মৃত্যু
Image

মিজোরামে করোনা-আক্রান্তের প্রথম মৃত্যু

আইজল, ২৮ অক্টোবর (হি.স.) : মিজোরামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে আজ। ৬২ বছর বয়সি ওই ব্যক্তি লালসাঙ্খুমা গত ১০ দিন ধরে করোনা-র সাথে যুদ্ধ করে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই মৃত্যুর ঘটনায় দেশে এমন কোনও রাজ্য রইল না যেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি কেউ। 

জানা গেছে, আজ দুপুর ১২টা ২০ মিনিটে মিজোরামের জোরাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডরপুরের বাসিন্দা লালসাঙ্খুমা মৃত্যুবরণ করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, লালসাঙ্খুমা অন্য রোগে আগে থেকেই অসুস্থ ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁকে গত ১৮ অক্টোবর আইসিইউ-তে ভরতি করা হয়েছিল। 

মিজোরামের তথ্য ও জনসংযোগ দফতর আজ এক টুইট বার্তায় জানিয়েছে, রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৬২ বছর। তিনি অন্য রোগে আক্রান্ত ছিলেন। জেডএমসি হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তথ্য দফতর জানিয়েছে, করোনার স্বাস্থ্য বিধি মেনে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। 

প্রসঙ্গত, মিজোরামে এখন পর্যন্ত ২,৬০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২,২২৪ জন। এখনও সক্রিয় রোগী রয়েছেন ৩০২ জন। এছাড়া কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা হয়েছে এক লক্ষ এক হাজার জনের।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top