News Flash

  • Home
  • Uncategorized
  • বিকেল পাঁচটা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৫২.২৪ শতাংশ : নির্বাচন কমিশন
Image

বিকেল পাঁচটা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৫২.২৪ শতাংশ : নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি. স.) : বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫২.২৪ শতাংশ বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।  বুধবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়েছেন, বিকেল পাঁচটা পর্যন্ত বিহারে প্রথম দফার ভোটগ্রহণে ভোট পড়েছে ৫২.২৪ শতাংশ। ২০১৫ সালে প্রথম দফার ভোটগ্রহণে ভোট পড়েছিল ৫৪.৯৪ শতাংশ। যদিও এখনও পূর্ণাঙ্গ শতাংশের হার হাতে আসেনি। তা আসতে সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। করোনা পরিস্থিতির মধ্যেও রাজনৈতিক দল এবং সাধারন মানুষ যে সংযম দেখিয়েছে তার প্রশংসা করেছেন তিনি। উল্লেখ করা যেতে পারে বিহারের প্রথম দফার ভোট গ্রহণে ১৬টি জেলার ৭১টি আসনের জন্য হচ্ছে। ভাগ্য নির্ধারণ হবে ১০৬৬ জন প্রার্থীর। এরমধ্যে রাজ্যের আট মন্ত্রীসহ ৯৫২ জন পুরুষ প্রার্থী রয়েছে। মহিলা প্রার্থী সংখ্যা ১১৪।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top