News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ৯টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস, দেড় বছরে কাজ সমাপ্ত করার লক্ষ্যমাত্রা
Image

রাজ্যে ৯টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস, দেড় বছরে কাজ সমাপ্ত করার লক্ষ্যমাত্রা

আগরতলা, ২৭ অক্টোবর (হি.স.)৷৷ ত্রিপুরায় ৯টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করলেন কেন্দ্রীয় ভূতল সড়ক, পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ি৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার তিনি এই ঐতিহাসিক দিনের সূচনা করলেন৷ সাথে জানালেন, দেড় বছরের মধ্যে জাতীয় সড়ক প্রকল্পের কাজ সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তাঁর বিশ্বাস, ওই প্রকল্পগুলির সহায়তায় ত্রিপুরার ছবি বদলে যাবে৷ আজ ২৬২ কিমি দীর্ঘ জাতীয় সড়কের জন্য ২,৭৫২ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস হয়েছে৷


প্রসঙ্গত, ২০১.৯৯ কোটি টাকা ব্যয়ে জোলাইবাড়ি-বিলোনিয়া ১০৮-এ নম্বর ২১.৪ কিমি জাতীয় সড়ক, ২৭৭.৫০ কোটি ব্যয়ে কৈলাসহর-কুমারঘাট ১৮.৬০ কিমি দীর্ঘ ২০৮ নম্বর জাতীয় সড়ক, ১৪৭ কোটি টাকা ব্যয়ে ১২.৯০ কিমি দীর্ঘ খয়েরপুর-আমতলি (বাইপাস), ৪৮০.১৯ কোটি টাকা ব্যয়ে আগরতলা-খোয়াই ১০৮-বি নম্বর জাতীয় সড়ক, ৪৭৩.৪৯ কোটি টাকা ব্যয়ে ৩৬.৪৬ কিমি দীর্ঘ কৈলাসহর-কুর্তি ২০৮-এ নম্বর জাতীয় সড়কে সেতু, ৫৯৫.১২ কোটি টাকা ব্যয়ে মনু-শিমলুঙ ৪৪-এ নম্বর জাতীয় সড়ক, ৮৩.০৬ কোটি টাকা ব্যয়ে মুহুরি এবং গোমতি নদীর উপর দুটি আরসিসি সেতু, ২৫৭.৯৬ কোটি টাকা ব্যয়ে চোরাইবাড়ি থেকে আগরতলা ৭৪.৮৫ কিমি দীর্ঘ ৮ নম্বর জাতীয় সড়কের উন্নয়ন এবং চোরাইবাড়ি থেকে আগরতলা ২১.৭৮৯ কিমি দীর্ঘ ৪৪ নম্বর জাতীয় সড়ককে জিওমেট্রিক পদ্ধতিতে উন্নীতকরণ প্রকল্পের শিলান্যাস হয়েছে আজ৷


কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি বলেন, কর্মসংস্থান কেন্দ্রীয় সরকারের সবচেয়ে অগ্রাধিকারের ক্ষেত্র৷ তাতে জাতীয় সড়ক প্রকল্পগুলি দারুণভাবে সহায়ক হবে৷ তাঁর মতে, যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন রাজ্য ও দেশের প্রগতিতে বিরাট ভূমিকা পালন করে থাকে৷ ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যেও প্রসার ঘটবে৷ তাঁর দাবি, পূর্বাঞ্চলকে বাংলাদেশের সাথে যোগাযোগ স্থাপনে চোরাইবাড়ি থেকে বিলোনিয়া পর্যন্ত জাতীয় সড়ক প্রকল্পটি বিশেষভাবে কার্যকরী বলে প্রমাণিত হবে৷ এছাড়া ফেনি নদীর উপর নির্মীয়মাণ সেতু আগামী ডিসেম্বরেই চালু হয়ে যাবে৷ তাতে চিটাগাং বন্দরের সাথে সহজে যোগাযোগ স্থাপন হবে৷ সাথে তিনি যোগ করেন, কৃষি ক্ষেত্রে ত্রিপুরার উন্নতির জন্য জাতীয় সড়ক প্রকল্পগুলি দারুণভাবে সহায়ক হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top