News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-র আকস্মিক বৃদ্ধি, আইজল পুর এলাকায় আজ থেকে সাতদিনের লকডাউন জারি
Image

করোনা-র আকস্মিক বৃদ্ধি, আইজল পুর এলাকায় আজ থেকে সাতদিনের লকডাউন জারি

আইজল, ২৭ অক্টোবর (হি.স.) : করোনা-র প্রকোপ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আইজলে আজ মঙ্গলবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। মিজোরাম সরকার আইজল পুর এলাকায় করোনা-র মারাত্মক প্রকোপের কারণে ওই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সোমবার থেকে সারা মিজোরামে ‘কোভিড-১৯ বরদাস্ত নয় পক্ষ’-এর সূচনা করেছে রাজ্য সরকার। আগামী ৯ নভেম্বর পর্যন্ত এই পক্ষ পালন করা হবে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 

আজ ভোর চারটা থেকে আইজল পুর এলাকায় লকডাউন চালু হয়েছে। ৩ নভেম্বর একই সময় পর্যন্ত তা জারি থাকবে। এদিকে, মিজোরাম সরকার করোনাষ় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ‘শিশু-বান্ধব কোভিড-১৯ কেয়ার সেন্টার’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ১৮ বছরের কম বয়সি অন্তত ২৯৫ জন শিশু ও নাবালক এখন পর্যন্ত মিজোরামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে চারজনের বয়স দু বছরের কম। 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, লকডাউন চালু করার ব্যাপারে স্বাস্থ্য দফতরের আধিকারিক, চিকিৎসক, গির্জা এবং এনজিও-দের সাথে জরুরিভিত্তিতে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা সিলমোহর দিয়েছেন। উচ্চ পর্যায়ের ওই বৈঠক পৌরোহিত্য করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী আর লালথাংলিয়ানা। 

এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা বলেছেন, জরুরি ভিত্তিতে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে মিজোরাম সরকার আইজল পুর এলাকায় মানুষের চলাফেরায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। আজ থেকে আগামী সাতদিন ওই এলাকায় করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য এবং সংক্রমিতের সংস্পর্শে যারা রয়েছেন খুঁজে বের করে নমুনা পরীক্ষা করা হবে। অবশ্য, বিমানবন্দর এবং রাজ্যের সমস্ত প্রবেশদ্বার খোলা রাখা হবে। এতে যাত্রীগণ এবং পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে পারবে, অন্য আরেক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ১৮ অক্টোবর থেকে করোনায় আক্রান্ত ৮৩ জনের মধ্যে ৪৫ জন আইজল পুর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত মিজোরামে ২,৪৯৩ জনের দেহে করোনা-র সংক্ৰমণ মিলেছে। তাদের মধ্যে ২,২০৯ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top