News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা, আটক ৩ জন বিজেপি কর্মী
Image

শ্রীনগরে জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা, আটক ৩ জন বিজেপি কর্মী

শ্রীনগর, ২৬ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পতাকা ফিরে না পাওয়া পর্যন্ত ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে না। জানিয়ে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মুফতির এই মন্তব্যকে ঘিরে আলোড়ন শুরু হয়ে গিয়েছে। এই আবহে সোমবার সকালে শ্রীনগরের লালচকের ক্লক টাওয়ারে জাতীয় পতাকা উত্তোলন করার চেষ্টা করেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। কিন্তু, ৩ জন বিজেপি কর্মীকে আটক করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। ধরতে ৩ জন বিজেপি কর্মীর নাম-কুপওয়ারা জেলার বিজেপি মুখপাত্র মীর বাশারাত, মীর ইশফাক এবং আখতার খান। প্রত্যেকের বাড়ি জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায়।

জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে শ্রীনগরের বাণিজ্যিক কেন্দ্র লালচকের ঘন্টা ঘর (ক্লক টাওয়ার)-এ জাতীয় পতাকা উত্তোলন করার চেষ্টা করেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। ৩ জন বিজেপি কর্মীকে আটক করার পর কোঠিবাগ থানায় নিয়ে যাওয়া হয়। আটক হওয়ার প্রাক্কালে কুপওয়ারা জেলার বিজেপি মুখপাত্র মীর বাশারাত জানান, ‘মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ-সহ গুপকার ডিক্লেরেশনের সদস্যদের আমরা জানাতে চাই, কাশ্মীরে শুধুমাত্র জাতীয় পতাকাই উত্তোলন হবে। শ্রীনগরের বিজেপি কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করতে না-পারলেও, জম্মুতে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপিম কর্মীরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top