News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-আমেরিকা ‘টু প্লাস টু’ বৈঠক, বহু চুক্তির সম্ভাবনা
Image

ভারত-আমেরিকা ‘টু প্লাস টু’ বৈঠক, বহু চুক্তির সম্ভাবনা

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): ভারত-আমেরিকা টু প্লাস টু বৈঠকের দিকে আপাতত বিশেষ নজর রয়েছে কূটনৈতিক মহলের। দু’দিনের এই বৈঠকে সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। সোমবারই ভারতে এসে পৌঁছেছেন আমেরিকার বিদেশসচিব মাইক পম্পেয়ো ও প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপার। পম্পেয়োর সঙ্গে নয়াদিল্লি এসেছেন তাঁর স্ত্রী সুসান পম্পেয়ো। ভারতে আসার কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপারের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনা প্রধান মনোজ মুকুন্দ নরবনে, বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া এবং নৌ প্রদান এডমিরাল করমবীর সিং। সাউথ ব্লকে গার্ড অফ ওনারে সম্মান জানানো হয় আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপারকে। সাউথ ব্লকে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানা যাচ্ছে, মঙ্গলবার তৃতীয় ভারত-আমেরিকা টু প্লাস টু বৈঠকে অংশ নেবেন আমেরিকার বিদেশসচিব মাইক পম্পেয়ো।


বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক রয়েছে দুই আমেরিকান কূটনীতিকের। নয়াদিল্লি-ওয়াশিংটন কৌশলগত বোঝাপড়া নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। ভারতের পর শ্রীলঙ্কা, মলদ্বীপ, ইন্দোনেশিয়া সফরের কর্মসূচিও রয়েছে পম্পেয়োর। কূটনৈতিক মহল সূত্রের খবর, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষার তথ্য আদানপ্রদান, সেনা পর্যায়ের আলোচনা এবং প্রতিরক্ষা বাণিজ্যের মতো বিষয় রয়েছে আলোচ্যসূচিতে। এই টু প্লাস টু বৈঠকেই বাইল্যাটারাল এক্সচেঞ্জ কো-অপারেশন এগ্রিমেন্ট (বিইসিএ) বা ‘দ্বিপাক্ষিক মত বিনিময় ও সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা জোরদার।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top