News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ বছরে বিহার থেকে দারিদ্রতা দূর করতে পারেনি নীতীশ কুমার, কটাক্ষ তেজস্বী যাদবের
Image

১৫ বছরে বিহার থেকে দারিদ্রতা দূর করতে পারেনি নীতীশ কুমার, কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ২৬ অক্টোবর (হি.স.) : বিগত ১৫ বছরে বিহার থেকে দারিদ্রতাকে উৎখাত করতে পারেননি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ওই সময়ের মধ্যে কারখানা তৈরি এবং বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন নীতীশ। সোমবার রোহতাসের একটি জনসভা থেকে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন আরজেডি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।


সোমবারের জনসভা থেকে তেজস্বী জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী পদে যখন লালুপ্রসাদ যাদব ছিলেন তখন রাজ্যের দরিদ্র শ্রেণীর মানুষরা ভালো অবস্থায় ছিল। অন্যদিকে বিগত ১৫ বছর ধরে যে ব্যক্তি (নীতীশ কুমার) বিহারে কোন কারখানা গড়তে পারেননি, দারিদ্রতা দূরীকরণ করতে পারেননি, এমনকি বেকারত্বের সমস্যার কোন সমাধান করতে পারেননি তিনি আগামী পাঁচ বছরে আর কি এমন কাজ করবেন। পরিযায়ী শ্রমিকরা যখন বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিল তখন তার হেলিকপ্টার কোথায় ছিল।


উল্লেখ করা যেতে পারে বিহারে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। পূর্ব ভারতে এই অতি গুরুত্বপূর্ণ রাজ্যটিকে দখল করতে মরিয়া হয়ে উঠেছে আরজেডি। কংগ্রেস এবং রাজ্যের কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গে জোট গঠিত করে গৌরব ফিরে পেতে চাইছেন তেজস্বী যাদব।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top