News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পলাতক স্বামী
Image

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পলাতক স্বামী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ অক্টোবর৷৷ আজ বিকালে উদয়পুর তেপানিয়া গ্রাম পঞ্চায়েতের জগদীশ ঘোষের ছেলে রূপক ঘোষ তার স্ত্রী ঝর্ণা ঘোষকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে৷ দীর্ঘ দিন ধরে রূপক তার স্ত্রী ঝর্ণাকে পরকীয়া কাজে লিপ্ত রয়েছে বলে সন্দেহ করতে থাকে৷ এনিয়ে প্রায় প্রতিদিনই বচসা লেগে থাকতো৷


গত কয়েক দিন ধরে এই ঝগড়া বিবাদ লেগে থাকার ফলে ঝর্ণার বাবা আজ ঝর্ণাকে নিয়ে যাওয়ার জন্য আসেন৷ সকালে ঝর্ণার শাশুড়ি ঝর্নাকে ৬০০টাকা দেন বাপের বাড়িতে যাওয়ার জন্য৷ কিন্তু ঝর্ণার স্বামী রূপক বাড়িতে হট্টগোল লাগিয়ে ঝর্ণার উপর অকথ্য নির্যাতন চালিয়ে শেষ পর্যন্ত দা দিয়ে ঝরনার ডান হাতে কুপিয়ে দা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ৷ পরবর্তীতে নিকট আত্মীয়রা তেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ঝর্ণার মৃতদেহ তেপানিয়া জেলা হাসপাতালের মর্গে শায়িত আছে৷ আর কে পুর থানার পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ ঝর্ণার মৃত্যুতে তেপানিয়া উদয়পুরে শোকের ছায়া নেমে এসেছে৷ স্বামী রূপক ঘোষের গ্রেপ্তারের দাবি উঠছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top