News Flash

  • Home
  • Uncategorized
  • ষষ্ঠীতেই বৃষ্টি, ছন্দপতন জনজীবনে, আনন্দে ভাঁটা
Image

ষষ্ঠীতেই বৃষ্টি, ছন্দপতন জনজীবনে, আনন্দে ভাঁটা

আগরতলা / গুয়াহাটি, ২২ অক্টোবর (হি. স.)৷৷ ষষ্ঠীতেই বৃষ্টিপাতের দরুন নাকাল হয়েছে অসম সহ ত্রিপুরার জনজীবন৷ মায়ের বোধনের আগেই বৃষ্টি পূজার আনন্দে ভাঁটা পড়ার সম্ভাবনাকে উস্কে দিয়েছে৷ অবশ্য আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সপ্তমী এবং অষ্টমীতেও বৃষ্টি হবে৷ তবে ত্রিপুরায় দুগর্োৎসবে ভারী বৃষ্টিপাত হলে আনন্দে ভাটা পড়বে ঠিকই৷ কিন্তু করোনা-প্রকোপ থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে৷ কারণ বৃষ্টিপাতের দরুন পূজা মণ্ডপে ভিড় হওয়ার অবকাশ নেই৷


করোনা-প্রকোপের মাঝে দুগর্োৎসবের আনন্দোল্লাসে বাধা হয়ে দাঁড়াবে প্রকৃতিও৷ মুখ ভার থাকবে আকাশের৷ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ষষ্ঠী থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে৷ আজ দিনভর বৃষ্টিতে ত্রিপুরার রাস্তাঘাটে মানুষের ভিড় গত কয়েকদিনের তুলনায় কম ছিল৷ বাজারেও তেমন লোকের ভিড় ছিল না৷


আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের মধ্যাংশ এবং আশপাশে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে ত্রিপুরায় বৃষ্টিপাত হচ্ছে৷ তার প্রভাবে ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর অসম, ত্রিপুরা সহ উত্তরপূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত হবে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ত্রিপুরার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তবে, ২৫ এবং ২৬ অক্টোবর বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা৷

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাতে এবং আগামীকাল ভোর পর্যন্ত ত্রিপুরায় অস্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এ-বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে৷ তবে, আগামীকাল সন্ধ্যায় বৃষ্টিপাত কম হতে পারে৷ আবহাওয়া দফতরের জনৈক আধিকারিকের কথায়, আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিরঝিরে বৃষ্টিপাত হবে৷ স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে, দুগর্োৎসবের আনন্দে ছন্দপতন ঘটাবে বৃষ্টিপাত৷ এমনিতেই করোনা মানুষের মনে আতঙ্ক তৈরি করে রেখেছে৷ ফলে করোনা ও প্রকৃতির দ্বিফলায় উৎসবের আনন্দে ভাঁটা পড়বে, তা অস্বীকার করার উপায় নেই৷
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যার পর বৃষ্টি হয়নি৷ বৃষ্টি থামতেই রাজপথে বাইক ও গাড়ির দাপট লক্ষ্য করা গিয়েছে৷ এদিকে, প্রতিটি প্যান্ডেলেই ছিল করোনার সচেতনতামূলক নানা প্রচার৷ তাছাড়া নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারী ছিল রাজধানীতে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top