News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ের বাঙালিরা বাংলাদেশি! ‘সন্ত্রাসবাদী কেএসইউ-কে নিষিদ্ধ করা দরকার’, টুইট প্রাক্তন রাজ্যপাল তথাগতের
Image

মেঘালয়ের বাঙালিরা বাংলাদেশি! ‘সন্ত্রাসবাদী কেএসইউ-কে নিষিদ্ধ করা দরকার’, টুইট প্রাক্তন রাজ্যপাল তথাগতের

গুয়াহাটি, ২২ অক্টোবর (হি.স.) : দেশদ্রোহীতা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের দায়ে মেঘালয়ের খাসি স্টুডেন্টস্ ইউনিয়ন (কেএসইউ)-কে জঙ্গি সংগঠন ‘হাইনেউত্রিপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল’ (এইচএনএলসি)-এর মতো নিষিদ্ধ করা দরকার বলে মনে করেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। গতকাল শিলং সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মেঘালয়ের সব বাঙালি বাংলাদশি বলে উস্কানিমূলক ব্যানার ফেস্টুন সাঁটার বিরুদ্ধে গর্জে উঠেছেন ওই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। 

জনৈক ডা. সন্দীপ দাসের এক টুইটকে ট্যাগ করে প্রাক্তন রাজ্যপাল তাঁর টুইট হ্যান্ডলে লিখেছেন, ‘মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল হিসেবে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমি বলছি, এইচএনএলসি-র মতো কেএসইউ-কেও নিষিদ্ধ করা প্রয়োজন। কেননা, এরা ভারতীয় নাগরিক, যাঁরা ব্রিটিশ আমল থেকে বসবাস করছেন যেমন আমার পরিবারের সদস্যও এপাড় এবং ওপাড়ে রয়েছেন, তাঁদের দেশদ্রোহী সন্ত্রাসবাদীরা বাংলাদেশি বলে হুমকি দিচ্ছে।’ ডা. সন্দীপ দাস তাঁর টুইট হ্যান্ডলে সবাইকে অনুরোধ করেছিলেন, মেঘালয়ে বাঙালি হিন্দুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের বার্তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে। এই আবেদন জানিয়ে এ ব্যাপারে সকলের সহায়তা আবদার করেছিলেন ডা. সন্দীপ।

প্রসঙ্গত গতকাল শিলং সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাঙালিদের বিরুদ্ধে উস্কানিমূলক ব্যানার ফেস্টুন সেঁটে মেঘালয়ের সব বাঙালি বাংলাদেশি বলে তাদের বিতাড়ন করতে হুলিয়া জারি করেছে। কেবল মেঘালয়ই নয়, সঙ্গে অসম, ত্রিপুরা এবং মিজোরামের সব বাঙালিও বাংলাদেশি বলে লিফলেট বিলি করার পাশাপাশি ব্যানার, ফেস্টুন সেঁটেছে। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কানে তোলা হয়। তিনি হস্তক্ষেপ করায় মেঘালয় পুলিশ অবশ্য ওই সব ব্যানার ফেস্টুন খুলে দিয়েছে। স্পর্শকাতর বিষয়টি নিয়ে বিস্তৃত তথ্যও নাকি কেন্দ্র মেঘালয় সরকারের কাছে চেয়েছে বলে দিল্লি সূত্রে জানা গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top