News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গোৎসবে নৈশকালীন কার্ফিউ জারি হবে না
Image

দুর্গোৎসবে নৈশকালীন কার্ফিউ জারি হবে না

আগরতলা, ২১ অক্টোবর (হি.স.)৷৷ সমস্ত জল্পনার অবসান হয়েছে৷ দুর্গোৎসবে ত্রিপুরায় জারি হবে না নৈশকালীন কার্ফিউ৷ ইতিপূর্বে নৈশকালীন কার্ফিউ জারির সিদ্ধান্ত হলেও পরিস্থিতি পর্যালোচনা করে তার প্রয়োজনীয়তা বোধ করছে না ত্রিপুরা সরকার৷ তবে অন্যান্য বছরের মতোই সন্ধ্যার পর আগরতলার রাস্তায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করবে ট্রাফিক দফতর৷ বুধবার এ-বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব মনোজ কুমার৷


তবে, স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে সংশ্লিষ্ট জেলাশাসক কার্ফিউ জারি করতে পারবেন৷ এ-ক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত জেলাশাসকের উপর নির্ভর করবে৷ মুখ্যসচিবের নির্দেশ, আইন-শৃঙ্খলা রক্ষায় জেলাশাসক পুলিশের সাথে সমন্বয় রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখবেন৷

প্রসঙ্গত, ত্রিপুরায় দুর্গোৎসবে করোনা-প্রকোপের বিষয়টি ভাবনায় রেখে কার্ফিউ জারির দাবি উঠেছিল৷ বিভিন্ন মহল, বিশেষ করে চিকিৎসককুল চাইছেন ত্রিপুরায় দুগর্োৎসবে কারফিউ জারি করুক রাজ্য সরকার৷ কিন্তু ত্রিপুরা সরকারের যুক্তি, নৈশকালীন কার্ফিউ জারি করা হলে দিনের অন্য সময় প্রচণ্ড ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাতে পরিস্থিতি বিপরীত হওয়ার আশঙ্কা করছে রাজ্য সরকার৷ তাই রাজ্যব্যাপী কার্ফিউ জারি করা হবে না বলে আজ বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top