News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁশের কোড়ল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের আক্রমণে আহত এক ব্যক্তি
Image

বাঁশের কোড়ল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের আক্রমণে আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ ধলাই জেলার গঙ্গানগর থানা এলাকার সাম্প্রদায়িক পাড়ায় বাঁশের কোড়ল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের আক্রমণে আহত হয়েছে এক ব্যক্তি৷ আহতের নাম চাম্পারায় রিয়াং৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর বারোটা নাগাদ৷ সংবাদ সূত্রে জানা গেছে সাম্প্রদায়িক পাড়ার চাম্পারায় ন চাম্পারাই রিয়াং নামে ওই ব্যক্তি পার্শবর্তী এলাকায় জঙ্গলের বাঁশের কোড়ল সংগ্রহ করতে গিয়েছিল৷


বাঁশের কোড়ল সংগ্রহ করতে গেলে ভাল্লুক তার ওপর হামলে পড়ে৷বেশ কিছুক্ষন ধস্তা-ধস্তি করে কোনক্রমে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে পাশে চাম্পারায় রিয়াং নামের ওই ব্যক্তি৷স্থানীয় লোকজন রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সালেমা জেলা হাসপাতালে নিয়ে যান৷ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে তার অবস্থা সঙ্কটজনক৷ভাল্লুকের আক্রমণে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গঙ্গানগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top