News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতকে সামরিক ভাবে চাপে রাখতে চাইছে চিন, দাবি মার্কিন প্রতিরক্ষা সচিবের
Image

ভারতকে সামরিক ভাবে চাপে রাখতে চাইছে চিন, দাবি মার্কিন প্রতিরক্ষা সচিবের

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি. স.) : সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়ে ভারতকে চাপে রাখতে চাইছে চিন বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। আগামী সপ্তাহে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা এবং বিদেশমন্ত্রকের দুই প্লাস দুই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এর ঠিক আগেই মার্ক এসপারের এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থানকে শক্তিশালী করল বলে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।


এক কার্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে মার্ক এসপার জানিয়েছেন, ভারত প্রত্যেকদিন হিমালয় পার্বত্য অঞ্চলে বিশেষ করে এলএসিতে চিনা আগ্রাসনের মুখোমুখি হয়ে চলেছে। ওই অঞ্চলের অন্যান্য একাধিক দেশও এই সমস্যার সম্মুখীন। কয়েকটা অঞ্চলে চিন অতি আক্রমণাত্মক হয়ে উঠেছে। আবার অন্যত্র চিনের অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ বোঝা যাচ্ছে না। কয়েকটি দেশের ওপর চীন রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছে। কিন্তু ভারতের ওপর চিন সামরিক চাপ সৃষ্টি করতে চাইছে। উল্লেখ করা যেতে পারে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মাইক পম্পেই দাবি করেছিলেন যে চিন এলএসির কাছে ৬০ হাজার সেনা জওয়ান মোতায়েন করেছে। উল্লেখ করা যেতে পারে আগামী ২৬ এবং ২৭ অক্টোবর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে দুই প্লাস দুই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top