News Flash

  • Home
  • Uncategorized
  • জগৎপুরে মার্কেট স্টলের শিলান্যাস করলেন সাংসদ প্রতিমা
Image

জগৎপুরে মার্কেট স্টলের শিলান্যাস করলেন সাংসদ প্রতিমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ জগৎপুরে মার্কেট স্টলের শিলান্যাস করলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷এদিন মার্কেট স্টলের শিলান্যাস করে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন রাজ্য সরকার প্রতিটি বেকার যুবক যুবতীকে স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে৷ বিভিন্ন এলাকায় মার্কেট স্টল তৈরি করে বেকারদের পুনর্বাসন দেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে৷সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ গ্রহণ করার জন্য বেকার যুবক যুবতীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷

তিনি বলেন সরকারি চাকরির সীমাবদ্ধতা রয়েছে৷প্রত্যেকেই সরকারী চাকুরীর আশায় না ঘুরে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করতে অনুরোধ জানিয়েছেন সংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি বলেন বেকার যুবক যুবতীরা স্বাবলম্বী হলে স্বনির্ভর ত্রিপুরা গড়ে উঠবে৷রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলার যে স্বপ্ণ দেখছেন সেই স্বপ্ণকে বাস্তবায়িত করার লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে বেকারদের মার্কেট স্টল তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷পাশাপাশি বেকাররা যাতে ঋণ গ্রহণ করে ব্যবসা-বাণিজ্য করতে পারেন সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top