News Flash

  • Home
  • Uncategorized
  • বাসে সম্পূর্ণ ধারণক্ষমতার যাত্রী পরিবহণে অনুমোদন মন্ত্রিসভার

বাসে সম্পূর্ণ ধারণক্ষমতার যাত্রী পরিবহণে অনুমোদন মন্ত্রিসভার

আগরতলা, ২০ অক্টোবর (হি.স.)৷৷ বাসের ভাড়া বৃদ্ধিতে সায় দিল না ত্রিপুরা সরকার৷ তবে, বাসে সম্পূর্ণ ধারণক্ষমতার যাত্রী নিয়ে চলাচলে অনুমতি দেওয়া হয়েছে৷ আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে৷


আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, করোনা-র প্রকোপে সকল অংশের মানুষের ক্ষতি হয়েছে৷ সেক্ষেত্রে বাস মালিকরাও ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা অস্বীকার করার কোনও সুযোগ নেই৷ কিন্তু ভাড়া বৃদ্ধির দাবিতে যাত্রী বাস পরিষেবা বন্ধ রাখাও সরকার মেনে নিতে পারে না৷ তাই, আজ মন্ত্রিসভার বৈঠকে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পূর্ণ ধারণক্ষমতার যাত্রী নিয়ে বাস চালাতে অনুমোদন দেওয়া হয়েছে, জানান তিনি৷


তাঁর কথায়, দেশের বিভিন্ন রাজ্যে বাস যাত্রায় সম্পূর্ণ ধারণক্ষমতার যাত্রী পরিবহণে অনুমতি দেওয়া হয়েছে৷ কেন্দ্রের নয়া স্বাস্থ্যবিধি মেনেই ওই অনুমোদন দেওয়া হয়েছে৷ তাই ত্রিপুরায়ও বাস পরিবহণ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিনি বলেন, আজ বাস মালিক এবং শ্রমিকদের বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক হয়েছে৷ তাঁদের সমস্যা রাজ্য সরকার তাঁদের কাছ থেকেই জেনেছে৷ সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে৷

এদিন তিনি আশ্বাস দেন, আগামীকাল থেকে বাস পরিবহণে কোনও সমস্যা হবে না৷ যাত্রীরা আগের মতোই যাতায়াত করতে পারবেন৷ তবে, এ মুহূর্তে ভাড়া বাড়ানো হবে না৷ তিনি বলেন, ভাড়া বৃদ্ধির জন্য কমিটি গঠন করা হবে৷ কমিটির সুপারিশ মেনে ভাড়া বৃদ্ধি করা হবে৷ তবে এতে কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে, বলেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top