News Flash

  • Home
  • Uncategorized
  • দামছড়ায় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ
Image

দামছড়ায় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ দামছড়ার পিপলা ছড়া থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম নরেন্দ্র সিনহা৷ গত শনিবার থেকে ওই যুবক নিখোঁজ ছিল৷


সংবাদ সূত্রে জানা গেছে নরেন্দ্র সিনহা এবং তার বন্ধু অঞ্জন সিনহা কবিরাজের বাড়িতে গিয়েছিল৷ রাতে অঞ্জন সিনহা বাড়িতে ফিরে আসললেও নরেন্দ্র সিনহা ফিরে আসেনি৷সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর করে তার কোন হদিস না পেয়ে দামছড়া থানায় পরিবারের তরফ থেকে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়৷ এদিকে নরেন্দ্রপুর বাজারের ব্যবসায়ীরা নিখোঁজ যুবকের উদ্দেশ্যে বের হন৷ দমকল বাহিনী এবং দাম চড়া পুলিশি অভিযানের সামিল হয়৷অভিযান চালাতে গিয়ে পিপলা ছড়ার জল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷


মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়৷ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়েছে৷ এ ঘটনার সঙ্গে তার বন্ধু অঞ্জন সিনহা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top