News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রী ভাড়া ইস্যুতে যান চলাচল স্তব্ধ, মালিক-চালকদের সাথে আলোচনার আহ্বান মন্ত্রীর
Image

যাত্রী ভাড়া ইস্যুতে যান চলাচল স্তব্ধ, মালিক-চালকদের সাথে আলোচনার আহ্বান মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ যাত্রী পরিবহন ও যাত্রী ভাড়া নিয়ে ঝামেলার জেরে বাস চালক ও মালিকদের গাড়ি চালানো বন্ধ করা নিয়ে এইবার মুখ খুললেন পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়৷ তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু বাস মালিক বা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সরকারের নিকট কোন দাবি জানানো হয়নি৷


এই ভাবে চলতে দেওয়া যায় না৷ সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে তা শেষ করতে হবে৷ তাই তিনি বাস মালিক ও শ্রমিকদের আলোচনায় বসার আহ্বান জানান৷ যাত্রী পরিবহন ও ভাড়া নিয়েও স্পষ্ট জানান তিনি৷ তিনি বলেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বাস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে স্বাভাবিক ভাবে যাত্রী পরিবহনের জন্য৷ তবে অতিরিক্ত যাত্রী পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ বর্তমান পরিস্থিতিতে সকলে ক্ষতিগ্রস্ত৷ সকলের রোজগার কমেছে৷ তাই এই পরিস্থিতিতে যাত্রী ভাড়া বৃদ্ধি করা সম্ভব নয়৷ তবে কোন যাত্রী চাইলে দুইটি সিটের ভাড়া দিয়ে নিজের ইচ্ছায় একটি সিটে বসতে পারবে৷ সবর্োপরি তিনি সমস্যার সমাধানের জন্য বাস মালিক ও শ্রমিকদের আলোচনায় বসার আহ্বান জানান৷
সমস্যার সুত্রপাত করোনা ভাইরাসের প্রকোপ শুরুর সাথে সাথে৷ করোনা ভাইরাস মোকাবেলায় কেউই প্রস্তুত ছিল না৷ কিন্তু তথাপি সময়োপযোগী কিছু সিদ্ধান্ত করোনা মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা গ্রহণ করেছে৷ তবে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ না করায় বর্তমানে পরিবহন ব্যবস্থায় দেখা দিয়েছে চরম জটিলতা৷ করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করা জরুরি৷ তাই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পরিবহন দপ্তর থেকে বাস গুলিকে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের জন্য বলা হয়৷ কিন্তু এই ক্ষেত্রে যাত্রী ভাড়া নির্ধারণের ক্ষেত্রে দপ্তর বাস্তব সম্মত চিন্তা ভাবনা করেনি৷ আর তার জেরেই বর্তমান সমস্যা৷

দেখা যায় একটি বাস গাড়িতে যদি ৪০ টি সিট থেকে থাকে, তাহলে ঐ বাস আগে আগরতলা থেকে সাব্রুম যাওয়ার-আসার ক্ষেত্রে ৮ হাজার টাকা আমদানি হতো, যদি যাত্রী পিছু ভাড়া ১০০ টাকা করে নেওয়া হয়৷ কিন্তু ৫০ শতাংশ যাত্রী পরিবহনের ফলে বর্তমানে সেই বাস গাড়ির আমদানি হচ্ছে ৪ হাজার টাকা৷ কিন্তু আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত গাড়িটি আসা যাওয়ার খরচ আগের তুলনায় হ্রাস পায়নি৷ বরং তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে খরচ কিছুটা বৃদ্ধি পেয়েছে৷ দপ্তর এই বিষয়টি চিন্তা ভাবনা করে বাস পরিষেবার ক্ষেত্রে আগের ভাড়া ঠিক রেখে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের বিষয়ে নির্দেশ দেয়৷ এই ক্ষেত্রে বাস মালিকরা লাভের পরিবর্তে লোকসানের শিকার হবে তা বলার অপেক্ষা রাখে না৷ এতে করে বাস মালিকরা পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখার ক্ষেত্রে অতি কষ্টে গাড়ি চালাচ্ছে৷ বাস চালক কিংবা মালিক কেউই এতে লাভবান নয়৷ তাই বাস মালিকরা সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রশ্ণে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করছে ঠিক, ভাড়া দ্বিগুণ করে যাত্রীদের কাছ থেকে নেয়৷ যদিও দপ্তর ভাড়া দ্বিগুণ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি৷ এতে করে ক্রমশ সমস্যা বৃদ্ধি পেতে শুরু করে৷


সম্প্রতি সাব্রুম-আগরতলা সড়কে এই সমস্যা প্রকট হয়ে দাড়ায়৷ বাস মালিকরা যখন যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেয়, তখন মনুবাজারে এক বাস চালককে হেন্সথা করা হয়৷ এতে করে অপমানে ঐ বাস চালক আত্মহত্যা করে৷ তার পরই সমস্যা আরও বেড়ে যায়৷ একদিকে ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহনের দায়ে প্রশাসন থেকে বাস চালকদের জরিমানা করা হচ্ছে, অন্যদিকে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের পর দ্বিগুণ ভাড়া নেওয়ার জন্য বাস চালক ও সহ চালক জায়গায় জায়গায় হেনস্থার শিকার হচ্ছে৷ তারই প্রতিবাদে রবিবার থেকে নাগেরজলা স্ট্যান্ডে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে অনির্দিষ্ট কালের জন্য৷ রবিবারের পর সোমবার রাধানগর ও চন্দ্রপুর আইএসবিটি স্ট্যান্ডেও বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে বাস চালক ও মালিকরা৷ এইদিন নাগেরজলা, চন্দ্রপুর আইএসবিটি ও রাধানগর স্ট্যান্ডে ঠাই দাড়িয়ে থাকে বাস গুলি৷ বাস মালিক ও চালকদের দাবি সমস্যার সমাধান না হলে তারা বাস পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখবে৷এইদিকে বাস পরিষেবা বন্ধ থাকার ফলে সাধারন যাত্রীদের ভোগান্তি চরমে পৌছায়৷ প্রায় প্রতিটি স্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থাকতে হয় যাত্রীদের৷ সঠিক সময়ে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে পৌছাতে ব্যর্থ হয়৷ সরকারি কর্মচারীরা সঠিক সময়ে অফিস পৌছাতে পারছে না৷ আর এই সুযোগে ছোট যান বাহন গুলি যাত্রীদের পকেট কাটছে৷ দেখা যাচ্ছে ১০০ টাকার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে ২০০ টাকা, ৪০ টাকার জায়গায় ৮০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে৷
অথচ এই ক্ষেত্রেও নেই কোন সরকারি নির্দেশ৷ একাংশ ছোট গাড়ি সামাজিক দূরত্ব মানছে না৷ সিটের অতিরিক্ত যাত্রী তুলছে৷ যাত্রীরাই জানায় তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে৷ ছোট যান বাহন চালকরা স্বীকার করে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে৷ তবে কেন অতিরিক্ত ভাড়া এই নিয়ে স্পষ্ট কোন উত্তর দিতে পারেনি ছোট যান চালকরা৷তবে সময়োপযোগী সাময়িক একটা সিদ্ধান্ত সকল সমস্যার সমাধান সুত্র বের করে দিতে পারে৷ পরিস্থিতির কথা বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি৷ তাই বাস গুলি ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে৷ এই ক্ষেত্রে সরকার ও বাস মালিক পক্ষ আলোচনায় বসে সমাধান সুত্র বের করতে পারে৷ প্রতিষেধক না আসা পর্যন্ত করোনার প্রকোপ থাকবে৷ কিন্তু মানুষের জীবনের কাছে টাকা কিছু নয়৷ সেই বিবেচনা করে, যাত্রী ভাড়া সাময়িক সময়ের জন্য বৃদ্ধি করা আবশ্যক৷ এই ক্ষেত্রে সরকার কিংবা পরিবহন দপ্তর কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে৷ সাধারণত দেখা যায় যে কোন বাস গাড়ির সিট কেপাসিটি থাকে ৪০ থাকলে, সেখানে আরও ৫ থেকে ৬ টি সিট বৃদ্ধি করা হয়৷


বিশেষ করে চালকের পাশে অর্থাৎ কেভিনে ৪ থেকে ৫ জনের সিট তৈরি করা হয়৷ দপ্তর নির্দেশ দিতে পারে এই ধরনের সিটে কোন যাত্রী পরিবহন করা যাবে না৷ ৫০ শতাংশ যাত্রী পরিবহন করলে তবেই দ্বিগুণ ভাড়া নেওয়া যাবে, তাও সাময়িক কালের জন্য৷ কাগজপত্র অনুযায়ী একটি গাড়িতে ৪০ টি সিট থাকলে ২০ জন যাত্রী পরিবহন করা যাবে৷ এই ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া নেওয়া যাবে, তবে এক জন যাত্রীও যদি বেশি নেওয়া হয় , আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে৷ বাস গাড়ির মালিক পক্ষের সাথে আলোচনাক্রমে সাময়িক কালের জন্য এই সিদ্ধান্ত গুলি গ্রহণ করা যেতে পারে৷ এতে যাত্রীদের সুরক্ষার বিষয়টি যেমন সুদৃঢ় হবে, তেমনি মালিক পক্ষেরও লোকসান হবে না৷ তবে মালিক পক্ষের তেমন একটা লাভও হবে না৷ পরিস্থিতি আর রাজ্যবাসীর কথা চিন্তা করে বাস মালিকদেরও এই ক্ষেত্রে কিছুতা সহযোগিতা করতে হবে৷ পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে সাময়িক কালের জন্য গ্রহণ করা সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে পারে দপ্তর৷ এখন দেখার পরিবহন দপ্তর কিংবা রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, পুজোর প্রাক মুহূর্তে পরিবহন সমস্যার সমাধানে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top