News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোট : ৫ নভেম্বর থেকে বুথ চলো অভিযান করবে জনজাতি মোর্চা
Image

এডিসি ভোট : ৫ নভেম্বর থেকে বুথ চলো অভিযান করবে জনজাতি মোর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ ১৮ অক্টোবর আমবাসা পিটিআই হলে ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার এক কার্য্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ মুখ্যমন্ত্রীর যীষ্ণু দেববর্মা, জনজাতি মোর্চার ৯ বিধায়ক উপস্থিত ছিলেন৷ এদিন বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল রাজ্যের জনজাতিদের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা৷ বিশেষ করে এডিসি নির্বাচনে জনজাতিদের উন্নয়নের ভূমিকা এবং আগামী কর্মসূচি কি হতে চলেছে তা আলোচনা হয়৷


আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামী ৫ নভেম্বর থেকে বুথ চলো অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আর এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত কয়েক দশকের বু শরণার্থী পুনর্বাসনে ব্যবস্থা করা এবং জাম্পুইজলার যে সমস্যাটি ত্রিপুরা রাজ্য এবং মিজোরাম রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছিল সেই সমস্যার সমাধান করা হয়েছে৷ এর জন্য বর্তমান রাজ্য সরকারকে শুভেচ্ছা জানানো হয়েছে কার্য্যকারিনী বৈঠকে৷ সোমবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে জনজাতি মোর্চা কুতৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান জনজাতি মোর্চার সভাপতি তথা সাংসদ রেবতী কুমার ত্রিপুরা৷


তিনি বলেন, এডিসি উন্নয়নে বর্তমান সরকার সহানুভূতিশীল৷ রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এডিসি নিয়ে স্ট্যান্ডিং কমিটি উত্তর-পূর্বাঞ্চল পরিদর্শন করেছে৷ এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করা হবে৷ ১২৫ তম সংবিধান সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে৷ রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে ৮ হাজার ৩৮৯ কোটি টাকা টি টি এ ডি সি -র অর্থ, শিক্ষা, সামাজিক, সংসৃকতি উন্নয়নের জন্য প্যাকেজের আবেদন করা হয়েছে৷ যার জন্য রাজ্য সরকারকে জনজাতির মোর্চার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এদিন৷ পঞ্চদশ অর্থ কমিশনের মাধ্যমে ভিলেজ কমিশন গুলিতে সরাসরি অর্থ প্রদান শুরু হয়েছে৷ প্রতিটি ভিলেজ কমিশনকে গত জুলাই মাস থেকে ১৫ থেকে ১৬ লক্ষ টাকা দেওয়া হচ্ছে৷ আর এই অর্থ প্রদান করা হচ্ছে ২ থেকে ৩ কিস্তিতে৷ পাশাপাশি এডিসি মহকুমার গুলি কাউন্সেলিং করে শহর গড়ে তোলা ব্যবস্থা সম্পর্কে বৈঠকে আলোচনা হয় এদিন৷ বর্তমান সরকার সঠিক ব্যবস্থা নিচ্ছে এডিসি এলাকা উন্নয়নের স্বার্থে৷ অর্থাৎ সরকার পাহাড় উন্নয়নের জন্য কাজ করে চলেছে৷


ফলে পাহাড়ের মানুষ আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি-কে জয় করতে জনজাতি মোর্চাতে এগিয়ে আসছে বলে অভিমত ব্যক্ত করেন শ্রী ত্রিপুরা৷ তবে এদিন তিনি সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে স্পষ্ট ভাবে বলেন আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি এবং আইপিএফটি জোট পরিস্থিতির উপর নির্ভর করবে৷ রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে এ বিষয়ে যে সিদ্ধান্ত হবে তা চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান তিনি৷ এইদিনের সাংবাদিক সম্মেলনে জনজাতি মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ রেবতী কুমার ত্রিপুরা এডিসি এলাকার উন্নয়নে এবং জনজাতিদের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার কি কি কাজ করছে তা তুলে ধরেন৷ তিনি আরও বলেন এডিসি এলাকার বাইরে নগর পঞ্চায়েত , পুর পরিষদ, পুর নিগম রয়েছে৷ কিন্তু এডিসি এলাকায় এমনটা নেই৷ পূর্বতন সরকারের সময়ে এই বিষয়ে কোন চিন্তা ভাবনা করা হয়নি৷ জনজাতি মোর্চার আগামি দিনে এই বিষয়েও দাবি জানাবে৷ এই নিয়ে আলোচনা চলছে৷ এছাড়াও তিনি জানান আসন্ন এডিসি নির্বাচনে জনজাতিরা বিজেপি-কে ভোট দেবে উন্নয়নের নিরিখে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top