News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন করে ২২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল দক্ষিণ আফ্রিকা
Image

নতুন করে ২২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল দক্ষিণ আফ্রিকা

জোহানসবার্গ, ১৯ অক্টোবর (হি. স.):  দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণ ঠেকাতে নতুন করে ২২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল দক্ষিণ আফ্রিকা। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ আদেশে এ নির্দেশ জারি করা হয়েছে।

শটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশে জানানো হয়েছে- করোনা মহামারী এখনও শেষ হয়ে যায়নি। দক্ষিণ আফ্রিকায় করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হবে অচিরেই। সারা বিশ্বের অধিকাংশ দেশে ইতিমধ্যে করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হয়েছে। তাই নতুন করে ২২ দেশসহ মোট ৮৫টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।  

সোমবার স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় বৈঠকে সারা পৃথিবীর অধিক সংক্রমিত দেশের তালিকা পর্যলোচনা করে বাংলাদেশসহ নতুন করে ২২টি দেশের নাগরিকদের দক্ষিণ আফ্রিকা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আফ্রিকা মহাদেশের কোনও দেশের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়নি । তারা আগের মত স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করতে পারবেন।

বৈঠকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে বিনিয়োগকারী, ক্রীড়া, শিল্প, সংস্কৃতি এবং বৈজ্ঞানিক আন্তর্জাতিক সেমিনারের জন্য এবং কূটনৈতিক ব্যক্তিরা দক্ষিণ আফ্রিকায় আসতে পারবে বলে জানানো হয়েছে। তবে পৃথিবীর সব দেশ থেকে দক্ষিণ আফ্রিকার পাসপোর্টধারী নাগরিকরা আসা-যাওয়া করতে পারবেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top