News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবিধানিক পদের মর্যাদা বজায় রাখাটা জরুরী : শরদ পাওয়ার
Image

সাংবিধানিক পদের মর্যাদা বজায় রাখাটা জরুরী : শরদ পাওয়ার

মুম্বই, ১৯ অক্টোবর (হি. স.): এনসিপি সুপ্রিমো তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার জানিয়েছেন, সাংবিধানিক পদের মর্যাদা বজায় রাখা একান্তভাবেই জরুরী। রাজ্যের ওসনামাবাদ জেলায় সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন তিনি। সোমবার শরদ পাওয়ার জানিয়েছেন, ১৯৫৭ সাল থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল নিযুক্ত হয়ে আসছে। নিজের সুদীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে তিনি জানিয়েছেন ওই সময়ের মধ্যে বহু রাজ্যপালের সংস্পর্শে তিনি এসেছেন। প্রত্যেক রাজ্যপালই সাংবিধানিক পদ অক্ষুণ্ণ রেখে কাজ করে গিয়েছে। কিন্তু ভগৎ সিং কোশিয়ারি যেভাবে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তাতে করে এই সাংবিধানিক পদের গরিমা আহত হয়েছে। রাজ্যপালের চিঠির বয়ান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। রাজ্যপালের এই চিঠিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভুল এবং অনাবশ্যক হিসেবে ব্যক্ত করেছেন। কিন্তু এরপরেও রাজ্যপাল নিজের পদে থেকে গিয়েছেন। ভগৎ সিং কোশিয়ারির যদি একটুও আত্মমর্যাদাবোধ থাকে তবে তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়াবেন।কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। কিন্তু কোনো পদক্ষেপ না নিলেও জনতা গোটা বিষয়টি দেখেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top