News Flash

  • Home
  • Uncategorized
  • ভাড়া নিয়ে জট, নাগেরজলা মোটরস্ট্যান্ড থেকে যাত্রী পরিষেবা বন্ধ রাখল চালকরা
Image

ভাড়া নিয়ে জট, নাগেরজলা মোটরস্ট্যান্ড থেকে যাত্রী পরিষেবা বন্ধ রাখল চালকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ বাসে যাত্রী ভাড়া নিয়ে বচসার জেরে বাস চালক ও খালাসী কে মারধর করার প্রতিবাদে রবিবার থেকে দক্ষিণ ত্রিপুরাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়৷ বাসমালিক এবং চালকরা অভিযোগ করেছেন ভাড়া নিয়ে বচসার জেরে চালক এবং সহ চালককে বেধড়ক মারধর করা হয়েছে৷ এ ধরনের কার্যকলাপ তারা কোনোভাবেই মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন৷


বাস মালিকরা স্পষ্ট ভাবে জানিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে বাসে ৫০ শতাংশের অধিক যাত্রী পরিবহন করা যাচ্ছে না৷৫০ যাত্রী নিয়ে বাস চালাতে হলে দ্বিগুণ ভাড়া দিতে হবে বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷রাজ্য সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বাস মালিকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে বাস চলাচল অনিদৃষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বলে তারা স্পষ্টভাবে জানান৷


রবিবার সকাল থেকে নাগের জলা বাস স্ট্যান্ড থেকে কোন ধরনের বাস দক্ষিণমুখী যাত্রা না করায় যাত্রীদুভর্োগ চরম আকার ধারণ করে৷অচলাবস্থা নিরসনের জন্য এখনো পর্যন্ত রাজ্য সরকার কিংবা পরিবহণ দফতরের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানা গিয়েছে৷ ফলে বা চলাচল আগামী দিনেও বন্ধ থাকার আশঙ্কা রয়েছে৷শারদ উৎসব কে সামনে রেখে এ ধরনের অচলাবস্থার সৃষ্টি হলে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top