News Flash

  • Home
  • Uncategorized
  • যুদ্ধজাহাজ থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত
Image

যুদ্ধজাহাজ থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত

মুম্বই, ১৮ অক্টোবর (হি. স.) : পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের পর থেকে ক্রমাগত ভারত নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পাশাপাশি নিজের সমর সম্ভার আধুনিকীকরণ করার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতীয় সামরিক বাহিনী।


রবিবার ভারতীয় নৌবাহিনী আরব সাগরে স্বদেশী স্টেলথ ‘ডেস্ট্রয়ার’ শ্রেণীর যুদ্ধ জাহাজ আইএনএস চেন্নাই থেকে ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে।সামরিক পরিভাষায় যাকে পিন ফায়ারিং বলা হয়।সেই অব্যর্থ ভাবে লক্ষ্য বস্তুর ওপর আঘাত এনেছে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র।ভারতীয় সামরিক বিজ্ঞান গবেষণা সংস্থা ডিআরডিও বিগত এক মাসের মধ্যে দশটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে নজির গড়েছে।এদিনের সফল পরীক্ষার জন্য ভারতীয় নৌ বাহিনী এবং ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন রাজনাথ সিং।

উল্লেখ করা যেতে পারে, এর আগে ৩০ সেপ্টেম্বর ওডিশার উপকূলবর্তী শহর চাদিপুরে সুপারসনিক ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল ডিআরডিও। ইতিমধ্যে পূর্ব লাদাখে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।রয়েছে আকাশ ক্ষেপণাস্ত্র সিস্টেম। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে এবং চিন সাগরে চিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ক্রমাগত নৌবহরের উন্নতি করে চলেছে ভারতীয় নৌসেনা। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top