News Flash

  • Home
  • Uncategorized
  • মার থমা সিরিয়ান গির্জার প্রধান পাদ্রীর জীবনাবসান, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
Image

মার থমা সিরিয়ান গির্জার প্রধান পাদ্রীর জীবনাবসান, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ১৮ অক্টোবর (হি. স.): কেরলের মালানকারা মার থমা সিরিয়ান গির্জার প্রধান পাদ্রী জোসেফ মার থমা মেট্রোপলিটন শনিবার গভীর ররতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। গভীর রাত ২ টো ৩০ মিনিট নাগাদ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০।বর্ষীয়ান পাদ্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে প্রধানমন্ত্রী নিজের টুইট বার্তায় লিখেছেন, রেভারেন্ড জোসেফ মার থমা মেট্রোপলিটন একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি মানবতাকে নিরন্তন সেবা করে গিয়েছিলেন। গরিবদের উন্নতিকল্পে তিনি নিরলস পরিশ্রম করে গিয়েছেন। অবিরত মনুষ্যত্বের প্রতি সহানুভূতিশীল এবং সংবেদনশীলতা তার হৃদয় বিরাজমান ছিল। তার আদর্শ এবং দর্শন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ২৭ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোসেফ মার থমা মেট্রোপলিটনের ৯০ তম জন্ম জয়ন্তী শুভ সূচনা করেছিলেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top