News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল জনগণ, বিহার নির্বাচনে তার সুফল পাবে বিজেপি ও জোটসঙ্গীরা : দেবেন্দ্র ফড়নবিশ
Image

প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল জনগণ, বিহার নির্বাচনে তার সুফল পাবে বিজেপি ও জোটসঙ্গীরা : দেবেন্দ্র ফড়নবিশ

পাটনা, ১৮ অক্টোবর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে জোরকদমে চলছে প্রচার।সামাজিক মাধ্যম থেকে পথসভা হয়ে জনসভায় মুখর পূর্ব ভারতের অতি গুরুত্বপূর্ণ এই রাজ্যটি।


বুধবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিলেই জনগণের মধ্যে এক অন্য ধরণের উদ্দীপনা লক্ষ্য করা যায়।দেশ এবং তার জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি নিজেদের আস্থা বজায় রেখেছে। এই আস্থা বিজেপিকে সহায়তা করার পাশাপাশি তার জোটসঙ্গীদের সাহায্য করবে নির্বাচন বৈতরণী পার হতে।
উল্লেখ করা যেতে পারে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন যে বিহারে বিজেপি – জেডিইউ জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার।

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি লড়ছে ১২১ আসনে এবং জেডিইউ ১২২ টি আসনে। যদিও জেডিইউ নিজেদের বরাদ্দ আসন থেকে কয়েকটি আসন হিন্দুস্থান আওয়াম মোর্চার জন্য ছেড়েছে। অন্যদিকে বিজেপি নিজেদের পাওয়া বরাদ্দ আসন থেকে জোট সঙ্গী বিকাশশীল ইনসান পার্টিকে এগারোটা আসন ছেড়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top