News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ হল ইস্টবেঙ্গলের নতুন নাম ও লোগো
Image

প্রকাশ হল ইস্টবেঙ্গলের নতুন নাম ও লোগো

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি. স.): অবশেষে প্রকাশ হল ইস্টবেঙ্গলের নতুন নাম ও লোগো । ইস্টবেঙ্গলের নামের আগে ‘এসসি’ জুড়লেও ঐতিহ্য মেনে লোগোয় থাকল মশাল। অপরিবর্তিত আছে লাল-হলুদ রংও। শনিবার নতুন নাম ও লোগো প্রকাশ করে আইএসএলের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, এসসি ইস্টবেঙ্গল হিসেবে দেশের সর্বোচ্চ টুর্নামেন্টে খেলবে লাল-হলুদ শিবির।

 বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের কর্তা হরিমোহন বাঙ্গুর বলেন, ‘ক্লা্বের নয়া লোগোয় মশাল এবং রং থাকছে। যা ইস্টবেঙ্গলের সমৃদ্ধ ঐতিহ্য এবং ভারতীয় ফুটবলে সেই ক্লাবের অবদানের সঙ্গে শ্রী সিমেন্টের সংযুক্তিকে তুলে ধরেছে। সেই সংযুক্তির ফলে ক্লাবের পতাকা উঁচুতে উড়তে থাকবে।’

আইএসএলের তরফে ‘এসসি’-র পুরো অর্থ প্রকাশ না করা হলেও ‘ইস্টবেঙ্গল এফসি’-র ফেসবুক পেজে নয়া প্রোফাইল ছবির তলায় লেখা হয়েছে, ‘স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গলকে স্বাগত জানান।’ আইএসএলের ফেসবুক এবং টুইটার পেজেও এসসি ইস্টবেঙ্গলের নয়া লোগো প্রকাশ করে স্বাগত জানানো হয়েছে। একইসঙ্গে কভার পিকচারে ১০ দলের সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের লোগোও যোগ করেছে আইএসএল।

শ্রী সিমেন্টের কর্তার বক্তব্য, ক্লাবের প্রাণ হলেন সমর্থকরাই। সেই ‘হৃৎপিণ্ড’ এবং ‘আত্মা’-কে সঙ্গে নিয়েই ‘এক পরিবার’ হিসেবে এগিয়ে যেতে বদ্ধপরিকর তাঁরা। হরিমোহন বাঙ্গুরের কথায়, ‘নয়া লোগো প্রকাশ করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি আমরা। যা আধুনিকতার মোড়কে আমাদের অভাবনীয় ফুটবল ঐতিহ্যকে স্যালুট করেছে।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top